Numbers 28:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তোমাদের জন্য কাফ্ফারা করতে গুনাহ্-কোরবানী হিসেবে একটি ছাগল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের প্রায়শ্চিত্ত সাধনের উদ্দেশে, পাপার্থক বলির জন্য একটি পাঁঠাও নেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত পাপার্থক বলিরূপে একটী ছাগ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত পাপার্থক বলিরূপে একটি ছাগ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এগুলোর সংগে তোমাদের পাপ ঢাকা দেবার উদ্দেশ্যে পাপ-উৎসর্গের জন্য একটি পাঁঠাও আনতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এগুলোর সংগে তোমাদের গুনাহ্ ঢাকা দেবার উদ্দেশ্যে গুনাহের কোরবানীর জন্য একটি ছাগলও আনতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তোমাদের প্রায়শ্চিত্তের জন্য প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগ উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও তোমরা অবশ্যই 1টি পুরুষ ছাগল দেবে| তোমাদের পবিত্র করার জন্য ছাগলটি পাপের নৈবেদ্য হিসেবে দেওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তোমাদের প্রায়শ্চিত্ত করার জন্য পাপার্থক বলি হিসাবে একটি পুরুষ ছাগল।