Numbers 28:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রাতঃকালীন পোড়ানো-কোরবানী ছাড়াও এ সব তোমরা নিবেদন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকালবেলায় নিয়মিত হোম-নৈবেদ্যর অতিরিক্তিরূপে এই সমস্তের আয়োজন করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সমস্ত তোমরা নিত্য হোমের প্রাতঃকালীন হোম ভিন্ন নিবেদন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সমস্ত তোমরা নিত্য হোমের প্রাতঃকালীন হোম ভিন্ন নিবেদন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকালবেলার নিয়মিত পোড়ানো-উৎসর্গ ছাড়া এই সব উৎসর্গও করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকালবেলার নিয়মিত পোড়ানো-কোরবানী ছাড়া এই সব কোরবানীও দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিত্য নৈমিত্তিক প্রাতঃকালীন হোম নৈবেদ্য ছাড়াও এগুলি তোমরা নিবেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতিদিন সকালে তোমরা পোড়ানোর জন্য যে নৈবেদ্য দাও সেটা ছাড়াও তোমরা অবশ্যই ঐ নৈবেদ্যগুলো দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সমস্ত তোমরা প্রতিদিনের র হোমবলির জন্য সকালের হোমবলি ছাড়াও নিবেদন করবে।