Numbers 28:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই নিয়ম অনুযায়ী তোমরা সাত দিন যাবৎ প্রতিদিন মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহাররূপ ভক্ষ্য-নিবেদন করবে; প্রতিদিনের পোড়ানো-কোরবানী ও তার পেয় উৎসর্গ ছাড়াও এসব নিবেদন করতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে সাত দিন ধরে প্রত্যেকদিন, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে নিবেদিত ভক্ষ্য-নৈবেদ্যর আয়োজন করবে। নিয়িমিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক পেয়-নৈবেদ্যর অতিরিক্তরূপে এই আয়োজন করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই বিধি অনুসারে তোমরা সাত দিন যাবৎ প্রতিদিন সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহাররূপ ভক্ষ্য নিবেদন করিবে; নিত্য হোম ও তাহার পেয় নৈবেদ্য ভিন্ন ইহা নিবেদিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই বিধি অনুসারে তোমরা সাত দিন যাবৎ প্রতিদিন সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহাররূপ ভক্ষ্য-নিবেদন করিবে; নিত্য হোম ও তাহার পেয় নৈবেদ্য ভিন্ন ইহা নিবেদিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে সাত দিনের প্রত্যেক দিন সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে এই সব খাবার দিয়ে আগুনে-করা উৎসর্গ করতে হবে। নিয়মিত যে পোড়ানো-উৎসর্গ এবং তার সংগেকার ঢালন-উৎসর্গ রয়েছে তার উপর এটাও করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে সাত দিনের প্রত্যেক দিন মাবুদকে খুশী করবার খোশবু হিসাবে এই সব খাবার দিয়ে আগুনে দেওয়া-কোরবানী দিতে হবে। নিয়মিত যে পোড়ানো-কোরবানী এবং তার সংগেকার ঢালন-কোরবানী রয়েছে তার উপর এটাও দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ভাবে তোমরা সাতদিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি হোম নৈবেদ্য ও ভক্ষ্য নৈবেদ্য উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোম নৈবেদ্য ও পেয় নৈবেদ্য ছাড়াও এইগুলি নিবেদন করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই একইভাবে সাত দিনের প্রত্যেকদিন তোমরা অবশ্যই আগুনের সাহায্যে তৈরী নৈবেদ্য এবং তার সঙ্গে পেয় নৈবেদ্য প্রভুকে দেবে| এই সমস্ত নৈবেদ্যর সুগন্ধ প্রভুকে খুশী করবে| প্রত্যেক দিনের হোমবলির সাথে এই নৈবেদ্যগুলো তোমরা অবশ্যই দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই নিয়ম অনুসারে তোমরা সাত দিন ধরে প্রতিদিন সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হিসাবে ভক্ষ্য নিবেদন করবে; প্রতিদিনের র হোমবলি ও তার পেয় নৈবেদ্য ছাড়াও এটা নিবেদিত হবে।