Numbers 28:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সপ্তম দিনে তোমাদের পবিত্র মিলন-মাহ্ফিল হবে; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সপ্তম দিনে পবিত্র সভা রাখবে এবং সেদিন কোনো নিয়মিত কাজ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সপ্তম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম্ম করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সপ্তম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সপ্তম দিনে একটি পবিত্র মিলন-সভা করবে এবং সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সপ্তম দিনে একটি পবিত্র মিলন-মাহ্ফিল করবে এবং সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তম দিনে পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে, সেদিন তোমরা শ্রমসাধ্য কোন কাজ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আর সপ্তম দিনে তোমাদের আরেকটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে| ঐ দিনে তোমরা কোনো কাজ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সপ্তম দিনের তোমাদের পবিত্র সভা হবে; তোমরা কোনো রকম কাজ করবে না।