Numbers 28:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার অগ্রিমাংশের দিনে, যখন তোমরা তোমাদের সাত সপ্তাহের উৎসবে মাবুদের উদ্দেশে নতুন শস্য-উৎসর্গ আনবে, তখন তোমাদের পবিত্র মিলন-মাহ্‌ফিল হবে; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘প্রথম উৎপন্ন শস্যের দিনে, সাত সপ্তাহের উৎসবে, যখন তোমরা সদাপ্রভুকে নতুন শস্য নিবেদন করবে, পবিত্র নতুন শস্যের সভা আহ্বান করবে এবং কোনো নিয়মিত কাজ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার অগ্রিমাংশের দিবসে, যখন তোমরা আপনাদের সাত সপ্তাহের উৎসবে সদাপ্রভুর উদ্দেশে নূতন ভক্ষ্য-নৈবেদ্য আনিবে, তখন তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম্ম করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার অগ্রিমাংশের দিবসে, যখন তোমরা আপনাদের সাত সপ্তাহের উৎসবে সদাপ্রভুর উদ্দেশে নূতন ভক্ষ্য-নৈবেদ্য আনিবে, তখন তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সাত সপ্তাহের পর্বের দিনে, অর্থাৎ প্রথমে তোলা ফসল উৎসর্গ করবার দিনে যখন তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন ফসল উৎসর্গ করবে সেই দিন তোমাদের একটি পবিত্র মিলন-সভা করতে হবে এবং সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সাত সপ্তাহের ঈদের দিনে, অর্থাৎ প্রথমে তোলা ফসল কোরবানী করবার দিনে যখন তোমরা মাবুদের উদ্দেশে নতুন ফসল কোরবানী করবে সেই দিন তোমাদের একটি পবিত্র মিলন-মাহ্‌ফিল করতে হবে এবং সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নতুন ফসলের পার্বণে যখন তোমরা সাত সপ্তাহব্যাপী উৎসব উপলক্ষ্যে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নবান্নের ভক্ষ্য নৈবেদ্য উৎসর্গ করবে, তখন পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সাত সপ্তাহের উৎসব চলাকালীন প্রথম ফসলের দিন যখন তোমরা প্রভুর কাছে নতুন ফসলের শস্য নৈবেদ্য নিয়ে আসবে সেই সময় একটি পবিত্র সভা হবে| ঐ দিনে তোমরা অবশ্যই কোনো কাজ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার প্রথমজাতের দিনের, যখন তোমরা নিজেদের সাত সপ্তাহের উৎসবে সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন ভক্ষ্য নৈবেদ্য আনবে, তখন তোমাদের পবিত্র সভা হবে; তোমরা কোন রকম কাজ করবে না।