Numbers 28:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি তাদেরকে এই কথা বল, তোমরা মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার হিসেবে এসব নিবেদন করবে; প্রতিদিন আগুনে-দেওয়া কোরবানীর জন্য এক বছরের নিখুঁত দু’টি ভেড়ার বাচ্চা;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বলো, ‘আগুনের মাধ্যমে অনুরূপ নৈবেদ্য তোমরা সদাপ্রভুর উদ্দেশে প্রতিদিন হোম-নৈবেদ্যরূপে ক্রুটিহীন এক বর্ষীয় দুটি মেষশাবক উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি তাহাদিগকে এই কথা বল, তোমরা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার বলিয়া এই সকল নিবেদন করিবে; প্রতিদিন নিত্যহোমার্থে একবর্ষীয় নির্দ্দোষ দুইটী মেষবৎস;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি তাহাদিগকে এই কথা বল, তোমরা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার বলিয়া এই সকল নিবেদন করিবে; প্রতিদিন নিত্যহোমার্থে একবর্ষীয় নির্দোষ দুইটি মেষবৎস;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাদের এই কথাও বলতে বললেন, “আগুনে-করা উৎসর্গের জন্য সদাপ্রভুর সামনে প্রত্যেক দিনের নিয়মিত পোড়ানো-উৎসর্গের জন্য তোমাদের এক বছরের দু’টা খুঁতহীন বাচ্চা-ভেড়া আনতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাদের এই কথাও বলতে বললেন, “আগুনে দেওয়া-কোরবানীর জন্য মাবুদের সামনে প্রত্যেক দিনের নিয়মিত পোড়ানো-কোরবানীর জন্য তোমাদের এক বছরের দু’টা নিখুঁত বাচ্চা-ভেড়া আনতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের তুমি বল যে, তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমের জন্য এইগুলি উৎসর্গ করবে: নিত্যনৈমিত্তিক হোমের জন্য এক বছর বয়সের নিখুঁত দুটি মেষশাবক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা অবশ্যই আগুনের সাহায্যে তৈরী করে এই নৈবেদ্যগুলি প্রভুকে দেবে| প্রত্যেকদিন এক বছর বয়স্ক 2টি মেষশাবক দেবে| সেই মেষশাবক 2 টির যেন কোনো খুঁত না থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাদেরকে এই কথা বল, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার হিসাবে এইসব নিবেদন করবে প্রতিদিন, নিত্য হোমাবলির জন্য এক বছরের নির্দোষ দুইটি পুরুষ ভেড়া।