Numbers 28:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রতিদিনের পোড়ানো-কোরবানী ও তার শস্য-উৎসর্গ ছাড়াও পেয় উৎসর্গ নিবেদন করবে; এসব নিখুঁত হওয়া চাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিয়মিত হোম-নৈবেদ্য ও শস্য-নৈবেদ্যর অতিরিক্তরূপে এই সমস্তের আয়োজন পেয়-নৈবেদ্য সহযোগে করবে। নিশ্চিত হবে, যেন পশুগুলি ত্রুটিহীন হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সমস্ত তোমরা নিত্য হোম ও তাহার ভক্ষ্য-নৈবেদ্য ভিন্ন নিবেদন করিবে; এই সকল নির্দ্দোষ এবং স্ব স্ব পেয় নৈবেদ্যযুক্ত হওয়া চাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সমস্ত তোমরা নিত্য হোম ও তাহার ভক্ষ্য-নৈবেদ্য ভিন্ন নিবেদন করিবে; এই সকল নির্দোষ এবং স্ব স্ব পেয় নৈবেদ্যযুক্ত হওয়া চাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব উৎসর্গ এবং তার সংগেকার ঢালন-উৎসর্গের সংগে নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে। পশুগুলোর গায়ে যেন কোন খুঁত না থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব কোরবানী এবং তার সংগেকার ঢালন-কোরবানীর সংগে নিয়মিত পোড়ানো-কোরবানী ও তার সংগেকার শস্য-কোরবানীও করতে হবে। পশুগুলোর দেহে যেন কোন খুঁত না থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিত্যনৈমিত্তিক হোমবলি ও ভক্ষ্য নৈবেদ্য ছাড়াও এগুলি তোমরা নিবেদন করবে। এগুলি সবই নিখুঁত এবং যথাযোগ্য পেয়নৈবেদ্যসহ নিবেদিত হওয়া বাঞ্ছনীয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দৈনিক হোমবলি এবং শস্য নৈবেদ্য ছাড়াও তোমরা ঐ নৈবেদ্যগুলো অবশ্যই দেবে| এ ব্যাপারে অবশ্যই নিশ্চিত হবে যে, যে প্রাণীগুলি বলি দেবে সেগুলির মধ্যে যেন কোনো খুঁত না থাকে এবং সেগুলির সাথে যেন পেয় নৈবেদ্য দেওয়া হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন এই সমস্ত দোষমুক্ত পশুর সঙ্গে পেয় নৈবেদ্য উত্সর্গ করবে, এটা প্রতিদিনের র হোমবলি এবং তার ভক্ষ্য নৈবেদ্য নৈবেদ্যের সঙ্গে যুক্ত হওয়া চাই।