Numbers 28:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শস্য-উৎসর্গের জন্য এক হিনের চার ভাগের এক ভাগ ছেঁচা জলপাইয়ের তেল এক ঐফার দশ ভাগের এক ভাগ সুজির সঙ্গে মিশাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার সঙ্গে শস্য-নৈবেদ্য হিসেবে, এক ঐফার এক-দশমাংশ মিহি ময়দা, এক হিনের এক-চতুর্থাংশ নিষ্পেষিত জলপাই তেলের সঙ্গে মিশ্রিত করে দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভক্ষ্য-নৈবেদ্যের জন্য হিনের চতুর্থাংশ উখলিতে প্রস্তুত তৈলে মিশ্রিত ঐফার দশমাংশ সূজি দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভক্ষ্য-নৈবেদ্যের জন্য হিনের চতুর্থাংশ উখলিতে প্রস্তুত তৈলে মিশ্রিত ঐফার দশমাংশ সুজি দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর সংগে থাকবে শস্য-উৎসর্গের জন্য এক কেজি আটশো গ্রাম মিহি ময়দা। এই ময়দার সংগে প্রায় এক লিটার জলপাই-ছেঁচা তেল মিশিয়ে আনতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর সংগে থাকবে শস্য-কোরবানীর জন্য এক কেজি আটশো গ্রাম মিহি ময়দা। এই ময়দার সংগে প্রায় এক লিটার জলপাই-ছেঁচা তেল মিশিয়ে আনতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক এফার দশ ভাগের এক ভাগ ময়দার সঙ্গে এক হিনের সিকি ভাগ উদুখলে তৈরী তেল মিশিয়ে ভোগ প্রস্তুত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও 1 কোয়ার্ট অলিভ তেলের সঙ্গে 8 কাপ খুব মিহি ময়দা মিশ্রিত করে দানাশস্যের নৈবেদ্যও দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ভক্ষ্য নৈবেদ্যের জন্য হিনের চার ভাগের এক ভাগ উখলিতে তৈরী তেলে মেশানো ঐফার দ শ ভাগের এক ভাগ সূজি দেবে।