Numbers 28:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এটা প্রতি-দিনের পোড়ানো-কোরবানী; মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার বলে এই তুর পর্বতে নিরূপিত হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই নিয়মিত হোম-নৈবেদ্য, সীনয় পর্বতে স্থাপিত আনন্দদায়ক সুরভিত বলি, যা সদাপ্রভুর উদ্দেশে এক ভক্ষ্য-নৈবেদ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা নিত্য হোমবলি; সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়া ইহা সীনয় পর্ব্বতে নিরূপিত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা নিত্য হোমবলি; সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়া ইহা সীনয় পর্বতে নিরূপিত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা সেই নিয়মিত পোড়ানো-উৎসর্গ যা সিনাই পাহাড়ে স্থাপন করা হয়েছিল। এটা সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা একটা উৎসর্গ যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা সেই নিয়মিত পোড়ানো-কোরবানী যা তুর পাহাড়ে স্থাপন করা হয়েছিল। এটা মাবুদের উদ্দেশে আগুন্তেদেওয়া একটা কোরবানী যার খোশবুতে মাবুদ খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিত্যনৈমিত্তিক হোমের জন্য এই সৌরভজনক ভক্ষ্য নৈবেদ্য নিবেদনের বিধি সিনাই পর্বতে প্রবর্তন করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(সীনয় পর্বতের ওপরে তারা তাদের দৈনিক নৈবেদ্য দেওয়া শুরু করল| সেই নৈবেদ্যগুলি আগুনের সাহায্যে তৈরী হল এবং তাদের সুগন্ধ প্রভুকে খুশী করল|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা প্রতিদিনের র হোমবলি যেটা সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হিসাবে সীনয় পর্বতে নির্ধারিত হয়েছিল।