Numbers 28:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার একটি ভেড়ার বাচ্চার জন্য এক হিনের চার ভাগের এক ভাগ পেয় উৎসর্গ হবে; তুমি পবিত্র স্থানে মাবুদের উদ্দেশে মদিরার পেয় উৎসর্গ ঢেলে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর পেয়-নৈবেদ্যরূপে, প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে, এক হিনের এক-চতুর্থাংশ গাঁজানো দ্রাক্ষারস দিতে হবে। সেই পেয়-নৈবেদ্য, পবিত্রস্থানে সদাপ্রভুর উদ্দেশে ঢেলে দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার একটী মেষবৎসের জন্য হিনের চতুর্থাংশ পেয় নৈবেদ্য হইবে; তুমি পবিত্র স্থানে সদাপ্রভুর উদ্দেশে মদিরার পেয় নৈবেদ্য ঢালিয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার একটি মেষবৎসের জন্য হিনের চতুর্থাংশ পেয় নৈবেদ্য হইবে; তুমি পবিত্র স্থানে সদাপ্রভুর উদ্দেশে মদিরার পেয় নৈবেদ্য ঢালিয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকটা ভেড়ার সংগে প্রায় এক লিটার মদ দিয়ে ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। পবিত্র তাম্বুর উঠানে সদাপ্রভুর উদ্দেশে এই ঢালন-উৎসর্গের জিনিস ঢেলে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকটা ভেড়ার সংগে প্রায় এক লিটার মদানো-রস দিয়ে ঢালন-কোরবানী করতে হবে। পবিত্র তাম্বুর উঠানে মাবুদের উদ্দেশে এই ঢালন-কোরবানীর জিনিস ঢেলে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে পেয় নৈবেদ্য রূপে সিকি হিন দ্রাক্ষাসুরা নিবেদন করবে। তুমি প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র স্থানে সেই দ্রাক্ষাসুরা ঢেলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“লোকরা এছাড়াও অবশ্যই পেয় নৈবেদ্য প্রদান করবে যেটা আগুনের সাহায্যে তৈরী নৈবেদ্যর সঙ্গেই খাবে| তারা অবশ্যই প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে 1 কোয়ার্ট করে দ্রাক্ষারস দেবে| পবিত্র স্থানে বেদীর ওপরে সেই পেয় নৈবেদ্য ঢেলে দেবে| এটি প্রভুর কাছে একটি উপহার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটি ভেড়ার বাচ্চার জন্য হিনের চার ভাগের এক ভাগ পেয় নৈবেদ্য হবে। তুমি পবিত্র স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে মদিরার পেয় নৈবেদ্য ঢেলে দেবে।