Numbers 28:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর একটি ভেড়ার বাচ্চা সন্ধ্যাবেলা কোরবানী করবে; সকাল বেলার শস্য-উৎসর্গের ও পেয় উৎসর্গের মত তাও মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার বলে উৎসর্গ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সন্ধ্যাবেলায় দ্বিতীয় মেষটি, একই ধরনের শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য সহযোগে প্রস্তুত করবে, যেমন সকালবেলা করেছিল। এটি ভক্ষ্য-নৈবেদ্য, আগুনের মাধ্যমে সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে নিবেদিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর একটী মেষবৎস সন্ধ্যাকালে উৎসর্গ করিবে; প্রাতঃকালের ভক্ষ্য ও পেয় নৈবেদ্যের ন্যায় তাহাও সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়া উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর একটি মেষবৎস সন্ধ্যাকালে উৎসর্গ করিবে; প্রাতঃকালের ভক্ষ্য ও পেয় নৈবেদ্যের ন্যায় তাহাও সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়া উৎসর্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভেড়ার অন্য বাচ্চাটা বেলা ডুবে গেলে পর উৎসর্গ করতে হবে। তার সংগে থাকবে সকালবেলার মত শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ। এটা একটা আগুনে-করা উৎসর্গ যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভেড়ার অন্য বাচ্চাটা বেলা ডুবে গেলে পর কোরবানী দিতে হবে। তার সংগে থাকবে সকালবেলার মত শস্য-কোরবানী ও ঢালন-কোরবানী। এটা একটা আগুনে দেওয়া-কোরবানী যার খোশবুতে মাবুদ খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সন্ধ্যায় অন্য মেষশাবকটি উৎসর্গ করবে। এর সঙ্গে সকালের মতই ভক্ষ্য ও পেয় নৈবেদ্য সুরভি নৈবেদ্যের জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্বিতীয় মেষশাবকটিকে গোধুলি বেলায় উৎসর্গ করো| এটিকে শস্য নৈবেদ্য ও পেয় নৈবেদ্যর সাথে সকালের নৈবেদ্যর মতোই উৎসর্গ করো| এই নৈবেদ্য আগুনের সাহায্যে তৈরী হবে| এর সুগন্ধ প্রভুকে খুশী করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটি ভেড়ার বাচ্চা সন্ধ্যাবেলায় উৎসর্গ করবে, সকালের ভক্ষ্য ও পেয় নৈবেদ্যের মত তাও সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হিসাবে উৎসর্গ করবে।