Numbers 28:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বিশ্রামবারে এক বছর বয়সের নিখুঁত দু’টি ভেড়ার বাচ্চা ও তেল মিশানো (এক ঐফার) বিশ ভাগের এক ভাগ সুজির শস্য-উৎসর্গ ও তৎসম্বন্ধীয় পেয় উৎসর্গ নিবেদন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘বিশ্রামবারে ক্রুটিহীন এক বর্ষীয় দুটি মেষশাবক নিয়ে উৎসর্গ করবে। সেই সঙ্গে তার পরিপূরক পেয়-নৈবেদ্য ও শস্য-নৈবেদ্যরূপে, এক ঐফার দুই-দশমাংশ মিহি ময়দা তেলে মিশ্রিত করে নিবেদন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিশ্রামদিনে একবর্ষীয় নির্দ্দোষ দুইটী মেষবৎস ও তৈলমিশ্রিত [এক ঐফার] দুই দশমাংশ সূজির ভক্ষ্য-নৈবেদ্য ও তৎসম্বন্ধীয় পেয় নৈবেদ্য নিবেদন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিশ্রামদিনে একবর্ষীয় নির্দোষ দুইটি মেষবৎস ও তৈলমিশ্রিত [এক ঐফার] দুই দশমাংশ সুজির ভক্ষ্য-নৈবেদ্য ও তৎসম্বন্ধীয় পেয় নৈবেদ্য নিবেদন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বিশ্রামবারে দু’টা এক বছরের খুঁতহীন ভেড়ার বাচ্চা উৎসর্গ করতে হবে। তার সংগে থাকবে তার সংগেকার ঢালন-উৎসর্গের জিনিস এবং শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া তিন কেজি ছ’শো গ্রাম মিহি ময়দা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বিশ্রামবারে দু’টা এক বছরের নিখুঁত ভেড়ার বাচ্চা কোরবানী দিতে হবে। তার সংগে থাকবে তার সংগেকার ঢালন-কোরবানীর জিনিস এবং শস্য-কোরবানীর জন্য তেলের ময়ান দেওয়া তিন কেজি ছ’শো গ্রাম মিহি ময়দা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিশ্রাম দিবসে এক বছর বয়সের দুটি নিখুঁত মেষশাবক উৎসর্গ করবে ও সেই সঙ্গে এক এফার দশ ভাগের দুই ভাগ ময়দার সঙ্গে তেলের ময়ান দেওয়া ভোগ এবং উপযুক্ত পরিমাণ পেয় নৈবেদ্য নিবেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বিশ্রামের দিন তুমি অবশ্যই এক বছর বয়স্ক 2টি মেষশাবক দেবে| তাদের যেন কোনো খুঁত না থাকে| এছাড়াও তুমি অবশ্যই অলিভ তেলে মিশ্রিত 16 কাপ খুব ভালো ময়দার সাহায্যে তৈরী শস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিশ্রামবারে এক বছরের নির্দোষ দুইটি পুরুষ ভেড়া ও তেল মেশানো এক ঐফার দুয়ের দশ ভাগের এক ভাগ সূজির ভক্ষ্য নৈবেদ্য ও তার সঙ্গে পেয় নৈবেদ্য নিবেদন করবে।