Numbers 29:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সপ্তম মাসের প্রথম দিনে তোমাদের পবিত্র মিলন-মাহ্‌ফিল হবে; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না; সেদিন তোমাদের তূরীধ্বনির দিন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সপ্তম মাসের প্রথম দিনে, এক পবিত্র সভার আয়োজন কোরো এবং কোনো নিয়মিত কাজ করবে না। এই দিন তোমরা তূরী বাজাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সপ্তম মাসে, মাসের প্রথম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম্ম করিবে না; সেই দিন তোমাদের তূরীধ্বনির দিন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সপ্তম মাসে, মাসের প্রথম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না; সেই দিন তোমাদের তূরীধ্বনির দিন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সপ্তম মাসের পয়লা তারিখে তোমরা একটি পবিত্র মিলন-সভা করবে। সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। ঐ দিনটা হবে তোমাদের শিংগা বাজাবার দিন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সপ্তম মাসের পয়লা তারিখে তোমরা একটি পবিত্র মিলন-মাহ্‌ফিল করবে। সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। ঐ দিনটা হবে তোমাদের শিংগা বাজাবার দিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তম মাসের প্রথম দিনে পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমরা বিশেষ কোন কাজ করবে না। সেই দিন তূর্যধ্বনি সহযোগে ঘোষণার দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সপ্তম মাসের প্রথম দিনটিতে একটি পবিত্র সভা অনুষ্ঠিত হবে| ঐ দিনে তোমরা কোনো শ্রমসাধ্য কাজ করবে না| শিঙা বাজানোর জন্য ঐ দিনটি নির্দিষ্ট হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সপ্তম মাসে, মাসের প্রথম দিনের সদাপ্রভুর সম্মানে তোমাদের পবিত্র সভা হবে। তোমরা কোন রকম কাজ করবে না। সেই দিন তোমাদের তূরী ধ্বনির দিন হবে।