Numbers 29:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং গুনাহ্‌-কোরবানী হিসেবে একটি ছাগল, এ সব কোরবানী করবে। গুনাহ্‌র জন্য কাফ্‌ফারা কোরবানী, প্রতিদিনের পোড়ানো-কোরবানী এবং তার শস্য-উৎসর্গ ও পেয় উৎসর্গ থেকে এগুলো ভিন্ন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রায়শ্চিত্তের জন্য পাপার্থক বলিরূপে নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যর অতিরিক্ত পাপার্থক বলিরূপে একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং পাপার্থক বলিরূপে এক ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। পাপার্থক প্রায়শ্চিত্তবলি, নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং পাপার্থক বলিরূপে একটি ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। পাপার্থক প্রায়শ্চিত্তবলি, নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাপ ঢাকা দেবার পাপ-উৎসর্গ ও নিয়মিত পোড়ানো-উৎসর্গের সংগেকার শস্য-উৎসর্গ এবং এগুলোর সংগেকার ঢালন-উৎসর্গ ছাড়া আরও একটি পাপ-উৎসর্গের জন্য একটি পাঁঠাও আনতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুনাহ্‌ ঢাকা দেবার গুনাহের কোরবানী ও নিয়মিত পোড়ানো-কোরবানীর সংগেকার শস্য-কোরবানী এবং এগুলোর সংগেকার ঢালন-কোরবানী ছাড়া আরও একটি গুনাহের জন্য কোরবানীর জন্য একটি ছাগলও আনতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে। প্রায়শ্চিত্তের বলি, নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও পাপের নৈবেদ্যস্বরূপ 1 টি পুরুষ ছাগলও উৎসর্গ করবে| প্রায়শ্চিত্তের দিনের পাপের উৎসর্গের সাথে এটিও যোগ করবে| দৈনিক উৎসর্গ শস্য নৈবেদ্য এবং পেয় নৈবেদ্যর সাথে অতিরিক্ত হিসেবে এই নৈবেদ্যটিও দেওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং পাপার্থক বলি হিসাবে এক পুরুষ ছাগল, এই সমস্ত উৎসর্গ করবে। পাপার্থক প্রায়শ্চিত্ত বলি, প্রতিদিনের র হোমবলি এবং তার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য থেকে এটা আলাদা।