Numbers 29:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সপ্তম মাসের পঞ্চদশ দিনে তোমাদের পবিত্র মিলন-মাহ্ফিল হবে; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না এবং সাত দিন মাবুদের উদ্দেশে উৎসব পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সপ্তম মাসের পঞ্চদশ দিনে, একটি পবিত্র সভার আয়োজন করবে এবং সেদিন কোনো নিয়মিত কাজ করবে না। সদাপ্রভুর উদ্দেশে, সাত দিন ব্যাপী এক আনন্দোৎসব করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সপ্তম মাসের পঞ্চদশ দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম্ম করিবে না; এবং সাত দিন সদাপ্রভুর উদ্দেশে উৎসব পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সপ্তম মাসের পঞ্চদশ দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না, এবং সাত দিন সদাপ্রভুর উদ্দেশে উৎসব পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সপ্তম মাসের পনেরো তারিখেও একটি পবিত্র মিলন-সভা করতে হবে এবং সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। তোমরা সদাপ্রভুর উদ্দেশে সাত দিন ধরে উৎসব পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সপ্তম মাসের পনেরো তারিখেও একটি পবিত্র মিলন-মাহ্ফিল করতে হবে এবং সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। তোমরা মাবুদের উদ্দেশে সাত দিন ধরে উৎসব পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তম মাসের পনেরো তারিখে আর একটি পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই দিন তোমরা পরিশ্রমের কোন কাজ করবে না এবং সাতদিন প্রভু পরমেশ্বরের সম্মানে উৎসব পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সপ্তম মাসের 15তম দিনে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে| এটিই কুটিরবাস পর্ব| ঐ দিনে তোমরা কোনো শ্রমসাধ্য কাজ করবে না| তোমরা অবশ্যই প্রভুর সম্মানার্থে ঐ সাতদিন ধরে উৎসব পালন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সপ্তম মাসের পনেরোতম দিনের তোমাদের পবিত্র সভা হবে; তোমরা কোন রকম কাজ করবে না এবং সাত দিন সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসব পালন করবে।