Numbers 29:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নি— কৃত পোড়ানো-কোরবানী হিসেবে তেরটি ষাঁড়, দু’টি ভেড়া ও এক বছরের চৌদ্দটি ভেড়ার বাচ্চা কোরবানী করবে; এসব নিখুঁত হওয়া চাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তেরোটি এঁড়ে বাছুর, দুটি মেষ এবং চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক নিয়ে, আগুনের মাধ্যমে সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে হোম-নৈবেদ্য উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত হোমবলিরূপে তেরটী পুংগোবৎস, দুইটী মেষ, ও একবর্ষীয় চৌদ্দটী মেষবৎস উৎসর্গ করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত হোমবলিরূপে তেরটি পুংগোবৎস, দুইটি মেষ, ও এক বর্ষীয় চৌদ্দটি মেষবৎস উৎসর্গ করিবে; এই সকল নির্দোষ হওয়া চাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে একটা আগুনে-করা উৎসর্গ করতে হবে। এর জন্য তেরটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদকে খুশী করবার খোশবু হিসাবে একটা আগুনে দেওয়া-কোরবানী করতে হবে। এর জন্য তেরটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-কোরবানী দিতে হবে। এগুলোর প্রত্যেকটাকে নিখুঁত হতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যের হোমবলিরূপে তেরটি বৃষ, দুটি মেষ, এবং এক বছর বয়সের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে। এগুলি সবই নিখুঁত হওয়া প্রয়োজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা হোমবলি প্রদান করবে| ঐ নৈবেদ্যগুলো আগুনের সাহায্যে তৈরী হবে| তাদের সুগন্ধ প্রভুকে খুশী করবে| তোমরা 13টি ষাঁড়, 2টি পুং মেষ এবং 14টি এক বছর বয়স্ক মেষশাবক নৈবেদ্য দেবে| তাদের অবশ্যই যেন কোনো খুঁত না থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী হোমবলি হিসাবে তেরটি ষাঁড়ের বাচ্চা, দুইটি ভেড়া ও এক বছরের চৌদ্দটি ভেড়া উৎসর্গ করবে। এইসব নির্দোষ হওয়া চাই।