Numbers 29:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং গুনাহ্‌-কোরবানী হিসেবে একটি ছাগল, এ সব কোরবানী করবে। প্রতিদিনের পোড়ানো-কোরবানী এবং তার শস্য-উৎসর্গ ও পেয় উৎসর্গ থেকে এসব ভিন্ন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিয়মিত হোম-নৈবেদ্য এবং তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যর অতিরিক্ত, পাপার্থক বলিরূপে একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং পাপার্থক বলিরূপে একটী ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং পাপার্থক বলিরূপে একটি ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠাও আনতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিয়মিত পোড়ানো-কোরবানী ও তার সংগেকার শস্য-কোরবানী ও ঢালন-কোরবানী ছাড়া গুনাহের কোরবানীর জন্য একটা ছাগলও আনতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও তোমরা 1টি পুরুষ ছাগলও নৈবেদ্য দেবে| এটি অবশ্যই দৈনিক উৎসর্গ শস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্যর সাথে অতিরিক্ত হিসাবে যোগ করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং পাপার্থক বলি হিসাবে একটি পুরুষ ছাগল, এই সমস্ত উৎসর্গ করবে। প্রতিদিনের র হোমবলি এবং তার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য থেকে এটা আলাদা।