Numbers 29:19 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং গুনাহ্-কোরবানী হিসেবে একটি ছাগল, এ সব কোরবানী করবে। প্রতিদিনের পোড়ানো-কোরবানী এবং তার শস্য-উৎসর্গ ও পেয় উৎসর্গ থেকে এসব ভিন্ন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাপার্থক বলিরূপে একটি পাঁঠাও অন্তর্ভুক্ত করবে। এই সমস্ত, নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও তাদের পেয়-নৈবেদ্যর অতিরিক্ত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং পাপার্থক বলিরূপে একটী ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং পাপার্থক বলিরূপে একটি ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ উৎসর্গের অনুষ্ঠান করতে হবে এবং এগুলোর সংগে দিতে হবে তাদের সংগেকার ঢালন-উৎসর্গ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিয়মিত পোড়ানো-কোরবানী ও তার সংগেকার শস্য-কোরবানী ছাড়া একটা ছাগল দিয়ে গুনাহের কোরবানী দিতে হবে এবং এগুলোর সংগে দিতে হবে তাদের সংগেকার ঢালন-কোরবানী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও তোমরা অবশ্যই পাপের উৎসর্গের জন্য 1টি পুরুষ ছাগল নৈবেদ্য হিসেবে দেবে| এটি দৈনিক উৎসর্গ এবং তার জন্য দানাশস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য অতিরিক্ত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং পাপার্থক বলি হিসাবে একটি পুরুষ ছাগল, এই সমস্ত উৎসর্গ করবে। প্রতিদিনের হোমবলি এবং তার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য থেকে এটা আলাদা।