Numbers 29:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত পোড়ানো-কোরবানী হিসেবে নিখুঁত একটি ষাঁড়, একটি ভেড়া ও এক বছরের সাতটি ভেড়ার বাচ্চা,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিস্বরূপ হোম-নৈবেদ্যরূপে ত্রুটিহীন একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও সাতটি এক বর্ষীয় মেষশাবকের আয়োজন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমবলিরূপে নির্দ্দোষ একটী পুংগোবৎস, একটী মেষ ও একবর্ষীয় সাতটী মেষবৎস,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমবলিরূপে নির্দোষ একটি পুংগোবৎস, একটি মেষ ও একবর্ষীয় সাতটি মেষবৎস,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে তোমরা সেই দিন একটা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করবে। এগুলো হতে হবে খুঁতহীন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদকে খুশী করবার খোশবু হিসাবে তোমরা সেই দিন একটা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-কোরবানী দেবে। এগুলো হতে হবে নিখুঁত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যের হোমবলির জন্য নিখুঁত একটি বৃষ, একটি মেষ এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা হোমবলি উৎসর্গ করবে| তাদের সুগন্ধ প্রভুকে খুশী করবে| তোমরা 1টি ষাঁড়, 1টি মেষ এবং 7টি এক বছর বয়স্ক মেষশাবক উৎসর্গ করবে| তাদের যেন কোনো খুঁত না থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য হোমবলি হিসাবে নির্দোষ একটি ষাঁড়ের বাচ্চা, একটি ভেড়ার বাচ্চা ও এক বছরের সাতটি ভেড়া উত্সর্গ করবে।