Numbers 29:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তৃতীয় দিনে তোমরা নিখুঁত এগারটি ষাঁড়, দু’টি ভেড়া ও এক বছর বয়সের চৌদ্দটি ভেড়ার বাচ্চা,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তৃতীয় দিনে এগারোটি ষাঁড়, দুটি মেষ ও চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তৃতীয় দিবসে তোমরা নির্দ্দোষ এগারটী গোবৎস, দুইটী মেষ ও একবর্ষীয় চৌদ্দটী মেষবৎস,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তৃতীয় দিবসে তোমরা নির্দোষ এগারটি গোবৎস, দুইটি মেষ ও এক বর্ষীয় চৌদ্দটি মেষবৎস,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“উৎসবের তৃতীয় দিনে এগারোটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ঈদের তৃতীয় দিনে এগারোটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া কোরবানী দিতে হবে। এগুলোর প্রত্যেকটাকে নিখুঁত হতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তৃতীয় দিনে তোমরা নিখুঁত এগারোটি বৃষ, দুটি মেষ এবং এক বছর বয়সের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই উৎসবের তৃতীয় দিনে তোমরা অবশ্যই 11টি ষাঁড়, 2টি পুং মেষ এবং 14টি এক বছর বয়স্ক মেষশাবক নৈবেদ্য দেবে| তাদের যেন অবশ্যই কোন খুঁত না থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তৃতীয় দিনের তোমরা নির্দোষ এগারটি ষাঁড়, দুইটি ভেড়া ও এক বছরের চৌদ্দটি ভেড়া