Numbers 29:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চতুর্থ দিনে তোমরা নিখুঁত দশটি ষাঁড়, দু’টি ভেড়া ও এক বছর বয়সের চৌদ্দটি ভেড়ার বাচ্চার,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘চতুর্থ দিনে এগারোটি ষাঁড়, দুটি মেষ ও চোদ্দটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর চতুর্থ দিবসে তোমরা নির্দ্দোষ দশটী গোবৎস, দুইটী মেষ ও একবর্ষীয় চৌদ্দটী মেষবৎস,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর চতুর্থ দিবসে তোমরা নির্দোষ দশটি গোবৎস, দুইটি মেষ ও একবর্ষীয় চৌদ্দটি মেষবৎসের,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পর্বের চতুর্থ দিনে দশটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ঈদের চতুর্থ দিনে দশটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া কোরবানী দিতে হবে। এগুলোর প্রত্যেকটাকে নিখুঁত হতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চতুর্থ দিনে তোমরা নিখুঁত দশটি বৃষ দুটি মেষ এবং এক বছর বয়সের চৌদ্দটি মেষশাবক উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই উৎসবের চতুর্থ দিনে তোমরা অবশ্যই 10টি ষাঁড়, 2টি পুং মেষ এবং 14টি এক বছর বয়স্ক মেষশাবক নৈবেদ্য দেবে| তাদের যেন কোনো খুঁত না থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চতুর্থ দিনের তোমরা নির্দোষ দশটি ষাঁড়, দুইটি ভেড়া ও এক বছরের চৌদ্দটি ভেড়া