Numbers 29:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাদের শস্য-উৎসর্গ বলে সেই বাছুরটির জন্য তিন দশমাংশ, ভেড়ার জন্য বিশ ভাগের এক ভাগ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এঁড়ে বাছুরটির সঙ্গে শস্য-নৈবেদ্য দিতে হবে, এক ঐফার তিন-দশমাংশ জলপাই তেলে মিশ্রিত মিহি ময়দা, মেষটির সঙ্গে দুই-দশমাংশ
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া সেই গোবৎসের জন্য তিন দশমাংশ, মেষের জন্য দুই দশমাংশ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া সেই গোবৎসের জন্য তিন দশমাংশ, মেষের জন্য দুই দশমাংশ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শস্য-উৎসর্গের জন্য ষাঁড়টার সংগে তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে। ভেড়াটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং প্রত্যেকটা বাচ্চা-ভেড়ার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শস্য-কোরবানীর জন্য ষাঁড়টার সংগে তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে। ভেড়াটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং প্রত্যেকটা বাচ্চা-ভেড়ার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই বৃষের সঙ্গে এক এফার তিন দশমাংশ, মেষটির সঙ্গে দুই দশমাংশ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ষাঁড়ের সঙ্গে 24 কাপ তেল মেশানো খুব মিহি ময়দা, পুং মেষের সঙ্গে 16 কাপ
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তাদের ভক্ষ্য নৈবেদ্য হিসাবে তেল মেশানো সূজি, সেই ষাঁড়ের জন্য তিনের দশ ভাগের এক ভাগ, ভেড়ার জন্য দুয়ের দশ ভাগের এক ভাগ