Numbers 29:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নি— কৃত পোড়ানো-কোরবানী হিসেবে নিখুঁত একটি ষাঁড়, একটি ভেড়া ও এক বছর বয়সের সাতটি ভেড়ার বাচ্চা,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একটি ষাঁড়, একটি মেষ ও সাতটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক নিয়ে, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিত উপহাররূপে, আগুনের মাধ্যমে হোম-নৈবেদ্য উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত হোমবলিরূপে নির্দ্দোষ একটী গোবৎস, একটী মেষ ও একবর্ষীয় সাতটী মেষবৎস,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত হোমবলিরূপে নির্দোষ একটি গোবৎস, একটি মেষ ও একবর্ষীয় সাতটি মেষবৎস,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে তাঁর উদ্দেশে একটি আগুনে-করা উৎসর্গ করতে হবে। এর জন্য একটা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদকে খুশী করবার খোশবু হিসাবে তাঁর উদ্দেশে একটি আগুনে দেওয়া-কোরবানী দিতে হবে। এর জন্য একটা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-কোরবানী দিতে হবে। এগুলোর প্রত্যেকটাকে নিখুঁত হতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যের হোমবলির জন্য নিখুঁত একটি বৃষ, একটি মেষ এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবশ্যই সেদিন হোমবলি প্রদান করবে| আগুনের সাহায্যে তৈরী নৈবেদ্যর সুগন্ধ প্রভুকে খুশী করবে| তোমরা অবশ্যই 1টি ষাঁড়, 1টি পুং মেষ এবং 7টি এক বছর বয়স্ক মেষশাবক নৈবেদ্য দেবে| তাদের যেন অবশ্যই কোনো খুঁত না থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য হোমবলি হিসাবে নির্দোষ একটি ষাঁড়, একটি ভেড়া ও এক বছরের সাতটি ভেড়া