Numbers 29:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এ সব তোমরা তোমাদের নিরূপিত ঈদগুলোতে মাবুদের উদ্দেশে কোরবানী করবে। তোমাদের পোড়ানো-কোরবানী, শস্য-উৎসর্গ ও পেয় উৎসর্গ এবং মঙ্গল-কোরবানীদানযুক্ত যে মানত ও স্বেচ্ছাদত্ত উপহার, তা থেকে এগুলো ভিন্ন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমাদের মানত ও স্বেচ্ছাদানের অতিরিক্তরূপে, তোমাদের নিরূপিত উৎসবসমূহে, সদাপ্রভুর উদ্দেশে এই সমস্ত উৎসর্গ করবে। তোমাদের হোম-নৈবেদ্য, শস্য-নৈবেদ্য, পেয়-নৈবেদ্য ও মঙ্গলার্থক-নৈবেদ্য থেকে এই সমস্ত স্বতন্ত্র।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সমস্ত তোমরা আপনাদের নিরূপিত পর্ব্বসমূহে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিবে। তোমাদের হোম, ভক্ষ্য ও পেয় নৈবেদ্য এবং মঙ্গলার্থক বলিদানযুক্ত যে মানত ও স্বইচ্ছায় দত্ত উপহার, তাহা হইতে ইহা ভিন্ন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সমস্ত তোমরা আপনাদের নিরূপিত পর্বসমূহে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিবে। তোমাদের হোম, ভক্ষ্য ও পেয় নৈবেদ্য এবং মঙ্গলার্থক বলিদানযুক্ত যে মানত ও স্বইচ্ছায় দত্ত উপহার, তাহা হইতে ইহা ভিন্ন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মানত পূরণ এবং নিজের ইচ্ছায় করা উৎসর্গ হিসাবে তোমরা যে সমস্ত পোড়ানো-উৎসর্গ, শস্য-উৎসর্গ, ঢালন-উৎসর্গ ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করবে সেগুলো ছাড়াও প্রত্যেকটা নির্দিষ্ট পর্বের সময়ে তার উপযুক্ত উৎসর্গ সদাপ্রভুর উদ্দেশে তোমাদের করতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মানত পূরণ এবং নিজের ইচ্ছায় করা কোরবানী হিসাবে তোমরা যে সমস্ত পোড়ানো-কোরবানী, শস্য-কোরবানী, ঢালন-কোরবানী ও যোগাযোগ-কোরবানী দেবে সেগুলো ছাড়াও প্রত্যেকটা নির্দিষ্ট ঈদের সময়ে তার উপযুক্ত কোরবানী মাবুদের উদ্দেশে তোমাদের দিতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সব নির্দিষ্ট পর্বগুলিতে তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে উল্লিখিত বলি উৎসর্গ করবে। তোমাদের নিয়মিত হোমবলি, ভোগ, পেয় নৈবেদ্য, স্বস্ত্যয়ন বলি, মানত এবং স্বেচ্ছাপ্রদত্ত অর্ঘ্য ছাড়াও এগুলি পৃথক ভাবে উৎসর্গ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই উৎসবের দিনগুলিতে তোমরা অবশ্যই হোমবলি, শস্যের নৈবেদ্য, পেয় নৈবেদ্য এবং মঙ্গল নৈবেদ্য, নিয়ে আসবে এবং ঐ নৈবেদ্যগুলি প্রভুকে প্রদান করবে| যে কোনো প্রকার বিশেষ উপহার, যা তোমরা প্রভুকে প্রদান করতে চাও এবং যে কোনো প্রকার নৈবেদ্য যা তোমাদের বিশেষ প্রতিজ্ঞার একটি অঙ্গ, তার অতিরিক্ত হবে ঐ নৈবেদ্যগুলো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সমস্ত তোমরা নিজেদের নির্ধারিত পর্বগুলিতে সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবে। তোমাদের হোমবলি, ভক্ষ্য ও পেয় নৈবেদ্য এবং মঙ্গলার্থক বলিদানের সঙ্গে যুক্ত যে মানত ও নিজের ইচ্ছাদত্ত উপহার, সেটা থেকে এটা আলাদা।