Numbers 29:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অমাবস্যার পোড়ানো-কোরবানী ও তার শস্য-উৎসর্গ এবং প্রতি-দিনের পোড়ানো-কোরবানী ও তার শস্য-উৎসর্গ এবং নিয়ম অনুযায়ী উভয়ের পেয় উৎসর্গ ছাড়া তোমরা মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার হিসেবে এ সব কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন সবিস্তারে বর্ণিত হয়েছে, এসব নৈবেদ্য, মাসিক ও প্রাত্যহিক হোম-নৈবেদ্য এবং তার পরিপূরক শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যর অতিরিক্ত। এই সমস্তই অগ্নির মাধ্যমে সদাপ্রভুকে নিবেদিত আনন্দদায়ক সুরভিত ভক্ষ্য-নৈবেদ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অমাবস্যার হোম ও তাহার ভক্ষ্য-নৈবেদ্য, এবং নিত্য হোম ও তাহার ভক্ষ্য-নৈবেদ্য এবং বিধিমতে উভয়ের পেয় নৈবেদ্য ভিন্ন তোমরা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়া এই সমস্ত উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অমাবস্যার হোম ও তাহার ভক্ষ্য-নৈবেদ্য, এবং নিত্য হোম ও তাহার ভক্ষ্য-নৈবেদ্য, এবং বিধিমতে উভয়ের পেয় নৈবেদ্য ভিন্ন তোমরা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়া এই সমস্ত উৎসর্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেক মাসের ও প্রত্যেক দিনের নির্দিষ্ট করা পোড়ানো-উৎসর্গ এবং তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া এই সব উৎসর্গও করতে হবে। এগুলো সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেক মাসের ও প্রত্যেক দিনের নির্দিষ্ট করা পোড়ানো-কোরবানী এবং তার সংগেকার শস্য-কোরবানী ও ঢালন-কোরবানী ছাড়া এই সব কোরবানীও দিতে হবে। এগুলো মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী যার খোশবুতে মাবুদ খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অমাবস্যা তিথির জন্য নির্দিষ্ট হোমবলি ও ভোগ এবং বিধিসম্মত নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে সৌরভজনক হোম নৈবেদ্যরূপে এগুলি উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অমাবস্যার দিনের উৎসর্গ এবং তার শস্যের নৈবেদ্য ছাড়াও এই নৈবেদ্যগুলি অতিরিক্ত এবং দৈনিক উৎসর্গ এবং তার শস্যের নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য ছাড়াও এগুলো অতিরিক্ত| ঐগুলো অবশ্যই নিয়মানুযায়ী করতে হবে| ঐ নৈবেদ্যগুলো অবশ্যই আগুনের সাহায্যে তৈরী করা হবে| তাদের সুগন্ধ প্রভুকে খুশী করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অমাবস্যার হোম ও তার ভক্ষ্য নৈবেদ্য এবং প্রতিদিনের র হোমবলি ও তার ভক্ষ্য নৈবেদ্য এবং নিয়ম মতে উভয়ের পেয় নৈবেদ্য ছাড়াও তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হিসাবে এই সমস্ত উৎসর্গ করবে।