Numbers 29:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সপ্তম মাসের দশম দিনে তোমাদের পবিত্র মিলন-মাহ্ফিল হবে; আর তোমরা অন্তর ভেঙ্গেচুরে কষ্ট স্বীকার করবে এবং কোন কাজ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘এই সপ্তম মাসের দশম দিনে এক পবিত্র সভা আহ্বান করবে। তোমরা কৃচ্ছ্রসাধন করবে এবং কোনো কাজ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই সপ্তম মাসের দশম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; আর তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে, এবং কোন কার্য্য করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই সপ্তম মাসের দশম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; আর তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে, এবং কোন কার্য করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই সপ্তম মাসের দশ তারিখেও একটি পবিত্র মিলন-সভা করতে হবে। এই দিনে তোমরা প্রত্যেকে নিজের অন্তর ভেংগেচুরে কষ্ট স্বীকার করবে এবং সমস্ত কাজকর্ম বন্ধ রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই সপ্তম মাসের দশ তারিখেও একটি পবিত্র মিলন-মাহ্ফিল করতে হবে। এই দিনে তোমরা প্রত্যেকে নিজের অন্তর ভেংগেচুরে কষ্ট স্বীকার করবে এবং সমস্ত কাজকর্ম বন্ধ রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তম মাসের দশ তারিখেও পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই দিন তোমরা কৃচছ্রসাধন করবে এবং কোন কাজ করবে না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সপ্তম মাসের দশম দিনটিতে একটি বিশেষ সভা হবে| ঐ দিনটিতে তোমরা অবশ্যই কোনো খাবার খাবে না এবং তোমরা অবশ্যই কোনো শ্রমসাধ্য কাজ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সপ্তম মাসের দশম দিনের তোমাদের পবিত্র সভা হবে; আর তোমরা নিজেদের প্রাণকে নম্র দুঃ খ দেবে এবং কোন কাজ করবে না।