Numbers 29:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত পোড়ানো-কোরবানী হিসেবে তোমরা একটি ষাঁড়, একটি ভেড়া ও এক বছর বয়সের সাতটি ভেড়ার বাচ্চা কোরবানী করবে। তোমাদের জন্য এসব নিখুঁত হওয়া চাই;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর কাছে আনন্দদায়ক সুরভিস্বরূপ হোম-নৈবেদ্যর জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও সাতটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। প্রত্যেকটি ত্রুটিহীন হওয়া চাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমবলিরূপে তোমরা একটী পুংগোবৎস, একটী মেষ ও একবর্ষীয় সাতটী মেষবৎস উৎসর্গ করিবে; তোমাদের জন্য এই সকল নির্দ্দোষ হওয়া চাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমবলিরূপে তোমরা একটি পুংগোবৎস, একটি মেষ ও একবর্ষীয় সাতটি মেষবৎস উৎসর্গ করিবে। তোমাদের জন্য এই সকল নির্দোষ হওয়া চাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে তোমাদের একটা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। তার প্রত্যেকটাকেই খুঁতহীন হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদকে খুশী করবার খোশবু হিসাবে তোমাদের একটা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-কোরবানী দিতে হবে। তার প্রত্যেকটাকেই নিখুঁত হতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যের হোমবলিরূপে দুটি বৃষ, একটি মেষ এবং এক বছর বয়সের সাতটি মেষশাবক উৎসর্গ করবে। এগুলি সবই নিখুঁত হওয়া প্রয়োজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা হোমবলি উৎসর্গ করবে| তাদের সুগন্ধ প্রভুকে খুশী করবে| তোমরা অবশ্যই 1টি ষাঁড়, 1টি পুং মেষ এবং 7টি এক বছর বয়স্ক মেষশাবক নৈবেদ্য দেবে| তাদের যেন অবশ্যই কোনো খুঁত না থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের হোমবলি হিসাবে তোমরা একটি ষাঁড়, একটি ভেড়া ও এক বছরের সাতটি ভেড়া উৎসর্গ করবে; তোমাদের জন্য এইসব নির্দোষ হওয়া চাই।