Numbers 29:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাদের শস্য-উৎসর্গ বলে সেই বাছুরটির জন্য তিন দশ ভাগের এক ভাগ, সেই ভেড়ার জন্য বিশ ভাগের এক ভাগ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এঁড়ে বাছুরটির জন্য পরিপূরক শস্য-নৈবেদ্যরূপে আনতে হবে এক ঐফার তিন-দশমাংশ তেলে মিশ্রিত মিহি ময়দা; মেষটির সঙ্গে দুই-দশমাংশ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া সেই গোবৎসের জন্য তিন দশমাংশ, সেই মেষের জন্য দুই দশমাংশ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া সেই গোবৎসের জন্য তিন দশমাংশ, সেই মেষের জন্য দুই দশমাংশ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শস্য-উৎসর্গের জন্য ষাঁড়টার সংগে তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে। ভেড়াটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং সাতটা বাচ্চা-ভেড়ার প্রত্যেকটার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শস্য-কোরবানীর জন্য ষাঁড়টার সংগে তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে। ভেড়াটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং সাতটা বাচ্চা-ভেড়ার প্রত্যেকটার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক একটি বৃষের সঙ্গে এক এফার তিন দশমাংশ, মেষটির সঙ্গে দুই দশমাংশ এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবশ্যই ষাঁড়ের সঙ্গে অলিভ তেলে মিশ্রিত 24 কাপ খুব মিহি ময়দা, মেষের সঙ্গে 8 কাপ করে নৈবেদ্য দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের ভক্ষ্য নৈবেদ্য হিসাবে সেই ষাঁড়ের জন্য তিনের দশ ভাগের এক ভাগ, সেই ভেড়ার জন্য দুয়ের দশ ভাগের এক ভাগ