Numbers 3:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুর পর্বতে যেদিন মাবুদ মূসার সঙ্গে কথা বললেন, সেদিন হারুন ও মূসার যে বংশ-তালিকা তা এরকম:
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যে সময়ে সীনয় পর্বতে মোশির সঙ্গে কথোপকথন করছিলেন, সেই সময় হারোণ ও মোশির বংশবৃত্তান্ত ছিল এইরকম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সীনয় পর্ব্বতে যে দিন সদাপ্রভু মোশির সঙ্গে কথা কহিলেন, সেই দিন হারোণের ও মোশির বংশাবলি এই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সীনয় পর্বতে যে দিন সদাপ্রভু মোশির সঙ্গে কথা কহিলেন, সেই দিন হারোণের ও মোশির বংশাবলি এই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই হল হারোণ ও মোশির বংশের কথা যখন সদাপ্রভু সিনাই পাহাড়ে মোশির সংগে কথা বলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই হল হারুন ও মূসার বংশের কথা যখন মাবুদ তুর পাহাড়ে মূসার সংগে কথা বলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিনাই পর্বতে প্রভু পরমেশ্বর যে সময়ে মোশির সঙ্গে কথা বলেছিলেন, সেই সময়ে হারোণ ও মোশির বংশধরদের তালিকা ছিল নিম্নরূপ:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এ হল হারোণ এবং মোশির পারিবারিক ইতিহাস, যে সময় সীনয় পর্বতের ওপর প্রভু মোশির সঙ্গে কথা বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সীনয় পর্বতে যে দিন সদাপ্রভু মোশির সঙ্গে কথা বললেন, এটা সেই দিন হারোণের ও মোশির বংশাবলির ইতিহাস।