Numbers 3:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি হারুন ও তার পুত্রদের নিযুক্ত করবে এবং তারা তাদের ইমাম-পদ রক্ষা করবে। অন্য গোষ্ঠীভুক্ত যে কেউ এই কাজ করতে যাবে তার প্রাণদণ্ড হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণ ও তার ছেলেদের যাজক হিসেবে পরিচর্যার জন্য নিযুক্ত করো। অন্য কোনো ব্যক্তি পবিত্রস্থানের নিকটবর্তী হলে অবশ্যই তার প্রাণদণ্ড হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি হারোণ ও তাহার পুত্রগণকে নিযুক্ত করিবে, এবং তাহারা আপনাদের যাজকত্বপদ রক্ষা করিবে। অন্য গোষ্ঠীভুক্ত যে কেহ নিকটবর্ত্তী হইবে, তাহার প্রাণদণ্ড হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি হারোণ ও তাহার পুত্রগণকে নিযুক্ত করিবে, এবং তাহারা আপনাদের যাজকত্বপদ রক্ষা করিবে। অন্য গোষ্ঠীভুক্ত যে কেহ নিকটবর্তী হইবে তাহার প্রাণদণ্ড হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত হিসাবে কাজ করবার জন্য তুমি হারোণ ও তার ছেলেদের নিযুক্ত কর। তারা ছাড়া আর কেউ যদি পুরোহিতের কাজ করতে যায় তবে তাকে মেরে ফেলা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম হিসাবে কাজ করবার জন্য তুমি হারুন ও তার ছেলেদের নিযুক্ত কর। তারা ছাড়া আর কেউ যদি ইমামের কাজ করতে যায় তবে তাকে হত্যা করা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর হারোণ ও তার পুত্রদের তুমি পৌরোহিত্যের পদে নিয়োগ করবে, তারা এই বিষয় সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করবে। অন্য কোন লোক এই ব্যাপারে হস্তক্ষেপ করলে তার প্রাণদণ্ড হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাজক হিসেবে হারোণ এবং তার পুত্রদের নিয়োগ করো| তারা অবশ্যই তাদের কর্তব্য পালন করবে এবং যাজক হিসেবে কাজ করবে| অন্য যে কোনো ব্যক্তি যদি পবিত্র দ্রব্যসামগ্রীর কাছাকাছি আসতে চেষ্টা করে তবে তাকে অবশ্যই হত্যা করতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি হারোণ ও তার ছেলেদেরকে নিযুক্ত করবে এবং তারা তাদের যাজকের পদ রক্ষা করবে, অন্য গোষ্ঠীর যে কেউ কাছাকাছি আসবে, তার প্রাণদণ্ড হবে।”