Numbers 3:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, বনি-ইসরাইলদের মধ্যে গর্ভ উন্মোচক সমস্ত প্রথমজাতের পরিবর্তে আমি বনি-ইসরাইলদের মধ্য থেকে লেবীয়দেরকে গ্রহণ করলাম; অতএব লেবীয়েরা আমারই হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“প্রত্যেক ইস্রায়েলী মহিলার প্রথমজাত পুরুষ শিশুর পরিবর্তে আমি লেবি গোষ্ঠীকে গ্রহণ করেছি। লেবীয় গোষ্ঠী আমারই,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, ইস্রায়েল-সন্তানগণের মধ্যে গর্ভ উন্মোচক সমস্ত প্রথমজাতের পরিবর্ত্তে আমি ইস্রায়েল-সন্তানগণের মধ্য হইতে লেবীয়দিগকে গ্রহণ করিলাম; অতএব লেবীয়েরা আমারই হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, ইস্রায়েল-সন্তানগণের মধ্যে গর্ভ উন্মোচক সমস্ত প্রথমজাতের পরিবর্তে আমি ইস্রায়েল-সন্তানগণের মধ্য হইতে লেবীয়দিগকে গ্রহণ করিলাম; অতএব লেবীয়েরা আমারই হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলীয় স্ত্রীলোকদের প্রথম ছেলের জায়গায় আমি ইস্রায়েলীয়দের মধ্য থেকে লেবীয়দের নিয়েছি। লেবীয়েরা আমার,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইসরাইলীয় স্ত্রীলোকদের প্রথম ছেলের জায়গায় আমি বনি-ইসরাইলদের মধ্য থেকে লেবীয়দের নিয়েছি। লেবীয়রা আমার,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, আমি ইসরায়েলীদের প্রথম গর্ভজাত সন্তানদের পরিবর্তে লেবির বংশধরদের গ্রহণ করলাম। লেবি বংশজাত লোকেরা হবে আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাকে বলেছিলাম যে ইস্রায়েলের প্রত্যেক পরিবার তাদের জ্যেষ্ঠপুত্রকে অবশ্যই আমার কাছে দেবে কিন্তু এখন আমি লেবীয়দেরই আমার সেবা করার জন্য মনোনীত করছি, তারা আমারই হবে| সুতরাং ইস্রায়েলের অন্যান্য লোকদের আর তাদের জ্যেষ্ঠপুত্রদের আমার কাছে উৎসর্গ করতে হবে না| মিশরের সমস্ত প্রথম জাতদের হত্যা করার সময় আমি ইস্রায়েলের সকল প্রথম জাতদের নিজের করে নিয়েছিলাম| জ্যেষ্ঠ সন্তানরা এবং প্রথম জাত পশুরা সকলেই আমার| কিন্তু এখন আমি তোমার জ্যেষ্ঠ সন্তানদের তোমার কাছে ফেরত দিচ্ছি এবং লেবীয়দের আমার জন্য তৈরী করছি| আমিই প্রভু|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“দেখ, ইস্রায়েল সন্তানদের মধ্যে গর্ভজাত সমস্ত প্রথমজাতের পরিবর্তে আমি ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে লেবীয়দেরকে গ্রহণ করলাম; অতএব লেবীয়েরা আমারই হবে।