Numbers 3:13 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা প্রথমজাত সকলে আমার; যেদিন আমি মিসর দেশে সমস্ত প্রথমজাতকে আঘাত করি সেদিন মানুষ থেকে পশু পর্যন্ত ইসরাইলের সমস্ত প্রথমজাতকে আমার উদ্দেশে পবিত্র করেছি; তারা আমারই হবে; আমি মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু সমস্ত জ্যেষ্ঠ সন্তানেরা আমার। যখন মিশরে আমি সমস্ত প্রথমজাতকে আঘাত করি, তখন ইস্রায়েলীদের মধ্য থেকে আমি পশু হোক অথবা মানুষ, প্রত্যেক প্রথমজাত প্রাণীকে নিজের জন্য স্বতন্ত্র করে রাখি। তারা আমারই হবে। আমিই সদাপ্রভু।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা প্রথমজাত সকলে আমার; যে দিন আমি মিসর দেশে সমস্ত প্রথমজাতকে আঘাত করি, সেই দিন মনুষ্য অবধি পশু পর্য্যন্ত ইস্রায়েলের সমস্ত প্রথমজাতকে আমার উদ্দেশে পবিত্র করিয়াছি; তাহারা আমারই হইবে; আমি সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা প্রথমজাত সকলে আমার; যে দিন আমি মিসর দেশে সমস্ত প্রথমজাতকে আঘাত করি সেই দিন মনুষ্য অবধি পশু পর্যন্ত ইস্রায়েলের সমস্ত প্রথমজাতকে আমার উদ্দেশে পবিত্র করিয়াছি; তাহারা আমারই হইবে; আমি সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ ইস্রায়েলীয়দের সব প্রথম ছেলেই আমার। মিসর দেশের প্রথম ছেলেদের মেরে ফেলবার সময় আমি ইস্রায়েলীয়দের মধ্যেকার প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তানকে আমার জন্য আলাদা করে রেখেছি- সে মানুষের হোক বা পশুর হোক। তারা আমার; আমি সদাপ্রভু।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ বনি-ইসরাইলদের সব প্রথম ছেলেই আমার। মিসর দেশের প্রথম ছেলেদের মেরে ফেলবার সময় আমি বনি-ইসরাইলদের মধ্যেকার প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তানকে আমার জন্য পবিত্র করে রেখেছি- সে মানুষের হোক বা পশুর হোক। তারা আমার; আমি মাবুদ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম গর্ভের সকল সন্তান আমার। মিশরে যেদিন আমি প্রথম গর্ভের সন্তানকে সংহার করেছিলাম, সেইদিন ইসরায়েলকুলের মানুষ ও পশুর প্রথম গর্ভের সকল সন্তানকে আমি নিজের জন্য পৃথক করেছি, তারা হবে আমার। কারণ আমিই প্রভু পরমেশ্বর।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রথমজাত সবাই আমার; যে দিন আমি মিশর দেশে সমস্ত প্রথমজাতকে আঘাত করি, সেই দিন মানুষ থেকে পশু পর্যন্ত ইস্রায়েলের সমস্ত প্রথমজাতকে আমার উদ্দেশ্যে পবিত্র করেছি; তারা আমারই হবে; আমি সদাপ্রভু।”