Numbers 3:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং নিজ নিজ গোষ্ঠী অনুসারে মরারির সন্তানদের নাম মহলি ও মূশি। এরা সকলে নিজ নিজ পিতৃকুল অনুসারে লেবীয়দের গোষ্ঠী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরারি গোষ্ঠীসমূহের নাম: মহলি ও মূশি। বংশক্রম অনুসারে লেবীয় গোষ্ঠীসমূহ হল এরাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপন আপন গোষ্ঠী অনুসারে মরারির সন্তানদের নাম মহলি ও মূশি। এই সকলে স্ব স্ব পিতৃকুলানুসারে লেবীয়দের গোষ্ঠী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আপন আপন গোষ্ঠী অনুসারে মরারির সন্তানদের নাম মহলি ও মূশি। এই সকলে স্ব স্ব পিতৃকুলানুসারে লেবীয়দের গোষ্ঠী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরারির ছেলে মহলি ও মূশি ছিলেন দু’টি বংশের পিতা। এই হল বংশ-পিতা অনুসারে লেবি-গোষ্ঠীর বিভিন্ন বংশের পরিচয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরারির ছেলে মহলি ও মূশি ছিলেন দু’টি বংশের পিতা। এই হল বংশ-পিতা অনুসারে লেবি-গোষ্ঠীর বিভিন্ন বংশের পরিচয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথক পরিবারে বিভক্ত কোহাৎ-এর পুত্রদের নাম অম্রম, যিষহর, এরাই হচ্ছে নিজ নিজ পিতৃকুল অনুযায়ী লেবির বংশধর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরারির পরিবারগোষ্ঠীতে ছিল মহলি এবং মূশি| সব পরিবার লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভূক্ত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মরারির সন্তানদের নাম মহলি ও মূশি। এরা সবাই পিতৃকুল অনুসারে লেবীয়দের গোষ্ঠী।