Numbers 3:26 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জমায়েত-তাঁবুর দ্বারের পর্দা, প্রাঙ্গণের পর্দা, শরীয়ত-তাঁবুর ও কোরবানগাহের চারদিকের প্রাঙ্গণ-দ্বারের পর্দা এবং সমস্ত সেবাকাজের জন্য দড়ি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দির প্রাঙ্গণের পর্দাসকল, উপাসনা-তাঁবু ও বেদি আবেষ্টনকারী অঙ্গনের প্রবেশপথের পর্দা ও দড়ি সকল এবং সেইগুলি সম্পর্কিত সমস্ত ব্যবহার্য দ্রব্যের তত্ত্বাবধানের জন্য দায়িত্ব ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমাগম-তাম্বু-দ্বারের পর্দ্দা, প্রাঙ্গনের পর্দ্দা, আবাসের ও বেদীর চতুর্দ্দিক্‌স্থ প্রাঙ্গণ-দ্বারের পর্দ্দা এবং সমস্ত সেবাকার্য্য নিমিত্তক রজ্জু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমাগম-তাম্বুদ্বারের পর্দা, প্রাঙ্গণের পর্দা, আবাসের ও বেদির চতুর্দিক্‌স্থ প্রাঙ্গণ-দ্বারের পর্দা এবং সমস্ত সেবাকার্যের নিমিত্ত রজ্জু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উঠানের পর্দাগুলো, আবাস-তাম্বু ও বেদীর চারপাশে যে উঠান আছে সেখানে ঢুকবার দরজার পর্দা এবং আবাস-তাম্বুর সমস্ত দড়িগুলোর দেখাশোনা করা আর এগুলোর সংগেকার অন্য সমস্ত কাজ করা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উঠানের পর্দাগুলো, আবাস-তাম্বু ও কোরবানগাহের চারপাশে যে উঠান আছে সেখানে ঢুকবার দরজার পর্দা এবং আবাস-তাম্বুর সমস্ত দড়িগুলোর দেখাশোনা করা আর এগুলোর সংগেকার অন্য সমস্ত কাজ করা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা প্রাঙ্গনের পর্দার যত্ন নিত এবং প্রাঙ্গণের প্রবেশ পথের পর্দারও যত্ন নিত| পবিত্র তাঁবু এবং উপাসনা বেদীর চারপাশ ঘিরে এই প্রাঙ্গণটি ছিল এবং তারা পর্দার জন্য ব্যবহার করা হত এমন দড়ি এবং অন্যান্য জিনিসপত্রেরও যত্ন নিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা অবশ্যই উঠানের পর্দা, উঠানের প্রবেশপথের পর্দার যত্ন নেবে-বেদি ও পবিত্রস্থানের চারদিকে যে উঠান। তারা সমাগম তাঁবুর দড়ি এবং তার সমস্ত জিনিসের যত্ন নেবে।