Numbers 3:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক মাস ও তার চেয়েও বেশি বয়স্ক সমস্ত পুরুষের সংখ্যা অনুসারে এরা আট হাজার ছয় শত জন, এরা পবিত্র স্থানের রক্ষক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক মাস বা তারও বেশি বয়সের সমস্ত পুরুষের সংখ্যা 8,600। কহাৎ গোষ্ঠী পবিত্রস্থল রক্ষণাবেক্ষণের জন্য দায়ী ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক মাস ও ততোধিক বয়স্ক সমস্ত পুরুষের সংখ্যানুসারে ইহারা আট সহস্র ছয় শত জন, ইহারা পবিত্র স্থানের রক্ষক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক মাস ও ততোধিক বয়স্ক সমস্ত পুরুষের সংখ্যানুসারে ইহারা আট সহস্র ছয়শত জন, ইহারা পবিত্র স্থানের রক্ষক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বংশগুলোর এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের সংখ্যা হল আট হাজার ছ’শো। পবিত্র তাম্বুর দেখাশোনার ভার ছিল কহাতীয়দের উপর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বংশগুলোর এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের সংখ্যা হল আট হাজার ছ’শো। পবিত্র তাম্বুর দেখাশোনার ভার ছিল কহাতীয়দের উপর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক মাস এবং তার চেয়ে বেশি বয়সের সমস্ত পুরুষের সংখ্যা গণনা করা হল এদের লোকসংখ্যা হল আট হাজার ছয়শো। পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ছিল এদের উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক মাস অথবা তার থেকে বেশী বয়স্ক 8300 জন পুরুষ এবং ছেলে এই পরিবারগোষ্ঠীতে ছিল| পবিত্র স্থানের দ্রব্যসামগ্রী দেখাশোনার দায়িত্ব কহাতের লোকদের ওপর ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষের সংখ্যা অনুসারে এরা আট হাজার ছয়শো জন, এরা পবিত্র স্থানের রক্ষাকারী।