Numbers 3:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইমাম হারুনের পুত্র ইলিয়াসর লেবীয়দের নেতৃবর্গের নেতা হয়ে পবিত্র স্থানের প্রতি কর্তব্য পালনকারীদের প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবি গোষ্ঠীর মুখ্য নেতা ছিলেন, যাজক হারোণের ছেলে ইলীয়াসর। যারা পবিত্রস্থানের দায়িত্বে ছিল, তিনি তাদের উপর নিযুক্ত হয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হারোণ যাজকের পুত্র ইলীয়াসর লেবীয়দের অধ্যক্ষগণের অধ্যক্ষ হইয়া পবিত্র স্থানের রক্ষণীয় রক্ষকদের উপরে নিযুক্ত ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হারোণ যাজকের পুত্র ইলীয়াসর লেবীয়দের অধ্যক্ষগণের অধ্যক্ষ হইয়া পবিত্র স্থানের রক্ষণীয় রক্ষকদের উপরে নিযুক্ত ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবীয়দের প্রধান নেতা ছিলেন পুরোহিত হারোণের ছেলে ইলীয়াসর। পবিত্র তাম্বুর দেখাশোনা করবার ভার যাদের দেওয়া হয়েছিল তাদের দেখাশোনা করবার জন্য ইলীয়াসরকে নিযুক্ত করা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবীয়দের প্রধান নেতা ছিলেন ইমাম হারুনের ছেলে ইলীয়াসর। পবিত্র তাম্বুর দেখাশোনা করবার ভার যাদের দেওয়া হয়েছিল তাদের দেখাশোনা করবার জন্য ইলীয়াসরকে নিযুক্ত করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত হারোণের পুত্র ইলিয়াসর লেবি বংশের অধ্যক্ষদের কর্তারূপে পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের উপরে নিযুক্ত ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয়দের যারা নেতা ছিল, তাদের ওপর নেতৃত্ব করত যাজক হারোণের পুত্র ইলীয়াসর| পবিত্র দ্রব্যসামগ্রীর যত্নের দায়িত্ব যাদের ওপর ন্যস্ত ছিল, তাদের দেখাশোনার ভার ছিল ইলীয়াসরের ওপর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণ যাজকের ছেলে ইলীয়াসর লেবীয়দের শাসনকর্ত্তাদের অধ্যক্ষ ছিলেন। তিনি পবিত্রস্থানের রক্ষাকারীদের উপরে তদারকি করতেন।