Numbers 3:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অবীহয়িলের পুত্র সূরীয়েল মরারি-গোষ্ঠীগুলোর পিতৃ-কুলের নেতা ছিলেন; তারা শরীয়ত-তাঁবুর উত্তর দিকে সমবেত হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবীহয়িলের ছেলে সূরীয়েল ছিলেন মরারি গোষ্ঠীর বংশসমূহের নেতা। উপাসনা-তাঁবুর উত্তর প্রান্তে তাদের ছাউনি ফেলতে হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অবীহয়িলের পুত্র সূরীয়েল মরারি-গোষ্ঠী সকলের পিতৃকুলাধ্যক্ষ ছিলেন; তাহারা আবাসের উত্তরদিকে সন্নিবেশিত হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অবীহয়িলের পুত্র সূরীয়েল মরারি-গোষ্ঠী সকলের পিতৃকুলাধ্যক্ষ ছিলেন; তাহারা আবাসের উত্তরদিকে সন্নিবেশিত হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরারীয় বংশগুলোর নেতা ছিলেন অবীহয়িলের ছেলে সূরীয়েল। আবাস-তাম্বুর উত্তর দিকে তাদের তাম্বু ফেলতে বলা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরারীয় বংশগুলোর নেতা ছিলেন অবীহয়িলের ছেলে সূরীয়েল। আবাস-তাম্বুর উত্তর দিকে তাদের তাম্বু ফেলতে বলা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিহয়িলের পুত্র এরিয়েল হল মরারি গোষ্ঠীর কর্তা। প্রভু পরমেশ্বরের শিবিরের উত্তর দিকে ছাউনি ফেলত এরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীহয়িলের পুত্র সূরীয়েল ছিল মরারি পরিবারগোষ্ঠীর নেতা| এই পরিবারগোষ্ঠী পবিত্র তাঁবুর উত্তর দিকে শিবির স্থাপন করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবীহয়িলের ছেলে সূরীয়েল মরারি গোষ্ঠীর সবার পিতৃকুলের শাসনকর্ত্তা ছিলেন; তারা সমাগম তাঁবুর উত্তরদিকে শিবির করত।