Numbers 3:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মরারীয়রা শরীয়ত-তাঁবুর তক্তা, অর্গল, স্তম্ভ, চুঙ্গি ও তার সমস্ত দ্রব্য এবং তৎসম্বন্ধীয় সমস্ত সেবাকর্ম,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরারিদের নিযুক্ত করা হয়েছিল, যেন তারা উপাসনা-তাঁবুর কাঠামো, তক্তা, তার সমস্ত অর্গল, স্তম্ভ, চুঙ্গি ও তার সমস্ত জিনিস এবং সেই সকলের সঙ্গে সম্পর্কিত ব্যবহারের জিনিসের,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মরারির সন্তানগণ এই সকলের রক্ষায় নিযুক্ত হইল; আবাসের তক্তা, অর্গল, স্তম্ভ, চুঙ্গি ও তাহার সমস্ত দ্রব্য, এবং তৎসম্বন্ধীয় সমস্ত সেবাকর্ম্ম,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মরারির সন্তানগণ এই সকলের রক্ষায় নিযুক্ত হইল; আবাসের তক্তা, অর্গল, স্তম্ভ, চুঙ্গি ও তাহার সমস্ত দ্রব্য এবং তৎসম্বন্ধীয় সমস্ত সেবাকর্ম,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরারীয়দের দায়িত্ব ছিল আবাস-তাম্বুর ফ্রেম, তার হুড়কা, খুঁটি, পা-দানি ও তার সমস্ত জিনিসপত্র,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরারীয়দের দায়িত্ব ছিল আবাস-তাম্বুর ফ্রেম, তার হুড়কা, খুঁটি, পা-দানি ও তার সমস্ত জিনিসপত্র,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরারি গোষ্ঠীর লোকদের উপর ভার ছিল শিবিরের তক্তা, অর্গল, স্তম্ভ, খাপ ইত্যাদি দ্রব্য এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পবিত্র তাঁবুর কাঠামোর যত্ন ও রক্ষণাবেক্ষণের কাজ মরারি পরিবারের লোকদের দেওয়া হয়েছিল| পবিত্র তাঁবুর কাঠামোর বন্ধনী, স্তম্ভ, ভিত্তি এবং কাঠামোর সঙ্গে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের যত্নও তারা নিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মরারির সন্তানরা সমাগম তাঁবুর তক্তা, অর্গল, স্তম্ভ, ভিত্তি ও তার সমস্ত দ্রব্য এবং তার সঙ্গে যুক্ত সমস্ত কাজে