Numbers 3:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা ও হারুন মাবুদের হুকুম অনুসারে লেবীয়দেরকে নিজ নিজ গোষ্ঠী অনুসারে গণনা করলে তাদের গণনা-করা এক মাস ও তার চেয়েও বেশি বয়স্ক পুরুষ মোট বাইশ হাজার জন হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবি গোষ্ঠীর পূর্ণ জনসংখ্যা, সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি ও হারোণ, গোষ্ঠী অনুসারে যাদের গণনা করেছিলেন। এক মাস বা তার অধিক বয়সি যে সমস্ত পুরুষ গণিত হয়েছিল, তাদের সংখ্যা 22,000।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি ও হারোণ সদাপ্রভুর আজ্ঞাক্রমে লেবীয়দিগকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে গণনা করিলে তাহাদের গণিত এক মাস ও ততোধিক বয়স্ক পুরুষ সর্ব্বশুদ্ধ বাইশ সহস্র জন হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি ও হারোণ সদাপ্রভুর আজ্ঞা অনুসারে লেবীয়দিগকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে গণনা করিলে তাহাদের গণিত এক মাস ও ততোধিক বয়স্ক পুরুষ মোট বাইশ সহস্র জন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর আদেশে বংশ অনুসারে মোশি ও হারোণের গণনা করা লেবীয় পুরুষদের মোট সংখ্যা হয়েছিল বাইশ হাজার। এরা প্রত্যেকেই ছিল এক মাস ও তার বেশী বয়সের।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের হুকুমে বংশ অনুসারে মূসা ও হারুনের গণনা করা লেবীয় পুরুষদের মোট সংখ্যা হয়েছিল বাইশ হাজার। এরা প্রত্যেকেই ছিল এক মাস ও তার বেশী বয়সের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ও হারোণ প্রভু পরমেশ্বরের বিভিন্ন গোষ্ঠী অনুযায়ী লেবির বংশধরদের গণনা করলেন। গণনা অনুযায়ী এক মাস ও তার চেয়ে বেশি বয়সের পুরুষের সংখ্যা হল সর্বমোট বাইশ হাজার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয় পরিবারগোষ্ঠীর সমস্ত পুরুষ এবং এক মাস অথবা তার বেশী বয়সের সব ছেলের সংখ্যা গণনা করার জন্য মোশি এবং হারোণকে ঈশ্বর আদেশ দিয়েছিলেন| তাদের মোট লোকসংখ্যা ছিল 22,000 জন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি ও হারোণ সদাপ্রভুর আদেশ অনুসারে লেবীয়দিগকে নিজেদের গোষ্ঠী অনুসারে গণনা করলে তাদের সংখ্যা একমাস ও তার থেকে বেশি বয়সী পুরুষ মোট বাইশ হাজার জন হল।