Numbers 3:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু নাদব ও অবীহূ সিনাই মরুভূমিতে মাবুদের উদ্দেশে নাপাক আগুন উৎসর্গ করাতে মাবুদের সম্মুখে ইন্তেকাল করেছিল। তাদের সন্তান ছিল না; আর ইলিয়াসর ও ঈথামর তাদের পিতা হারুনের সাক্ষাতে ইমামের কাজ করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু, নাদব ও অবীহূ সদাপ্রভুর সামনে নিহত হয়েছিল, যখন তারা সীনয় মরুভূমিতে তাঁর উদ্দেশে অননুমোদিত অগ্নি নিবেদন করেছিল। তাদের কোনো পুত্রসন্তান ছিল না। তাই তাদের বাবা হারোণের জীবদ্দশায় শুধুমাত্র ইলীয়াসর ও ঈথামর যাজক হিসেবে পরিচর্যা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু নাদব ও অবীহূ সীনয় প্রান্তরে সদাপ্রভুর উদ্দেশে ইতর অগ্নি নিবেদন করাতে সদাপ্রভুর সম্মুখে প্রাণত্যাগ করিয়াছিল। তাহাদের সন্তান ছিল না; আর ইলীয়াসর ও ঈথামর তাহাদের পিতা হারোণের সাক্ষাতে যাজনকর্ম্ম করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু নাদব ও অবীহূ সীনয় প্রান্তরে সদাপ্রভুর উদ্দেশে ইতর অগ্নি উৎসর্গ করাতে সদাপ্রভুর সম্মুখে প্রাণত্যাগ করিয়াছিল। তাহাদের সন্তান ছিল না; আর ইলীয়াসর ও ঈথামর তাহাদের পিতা হারোণের সাক্ষাতে যাজন কর্ম করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু নাদব আর অবীহূ সিনাই মরু-এলাকায় সদাপ্রভুর উদ্দেশে নিয়মের বাইরের আগুনে ধূপ জ্বালাবার সময় সদাপ্রভুর সামনেই মারা গিয়েছিলেন। তাঁদের কোন ছেলে ছিল না বলে ইলীয়াসর ও ইথামর তাঁদের বাবা বেঁচে থাকতেই পুরোহিত হিসাবে সেবার কাজ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু নাদব আর অবীহূ সিনাই মরুভূমিতে মাবুদের উদ্দেশে নিয়মের বাইরের আগুনে ধূপ জ্বালাবার সময় মাবুদের সামনেই মারা গিয়েছিলেন। তাঁদের কোন ছেলে ছিল না বলে ইলীয়াসর ও ইথামর তাঁদের পিতা বেঁচে থাকতেই ইমাম হিসাবে এবাদত-কাজ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু নাদব ও অবিহু সিনাই প্রান্তরে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে অবৈধ অগ্নি উপস্থাপিত করায় সেখানেই তাদের মৃত্যু হয়েছিল। তাদের কোন সন্তান ছিল না। ইলিয়াসর ও ইথামর তাদের পিতা হারোণের অধীনে পৌরোহিত্যের কাজ করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভুকে সেবা করার সময় পাপ করার দরুণ নাদব এবং অবীহূর মৃত্যু হয়েছিল| উৎসর্গের সময় প্রভু যে আগুন ব্যবহার করার অনুমতি দেন নি তারা সেই আগুন ব্যবহার করেছিল| এই কারণেই সীনয় মরুভূমিতে নাদব এবং অবীহূযের মৃত্যু হয়েছিল| তাদের কোনো পুত্র ছিল না, এই কারণে ইলীয়াসর এবং ঈথামর তাদের স্থান নিয়েছিল এবং যাজক হিসেবে প্রভুর সেবা করেছিল| তাদের পিতা হারোণের জীবদ্দশাতেই এই সকল ঘটনা ঘটেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু নাদব ও অবীহূ সীনয় মরুপ্রান্তে সদাপ্রভুর উদ্দেশ্যে ইতর আগুন নিবেদন করার জন্য সদাপ্রভুর সামনে প্রাণত্যাগ করেছিল; তাদের সন্তান ছিল না; আর ইলীয়াসর ও ঈথামর তাদের বাবা হারোণের সাক্ষাৎে যাজকের কাজ করত।