Numbers 3:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ মূসাকে বললেন, তুমি বনি-ইসরাইলদের মধ্যে এক মাস ও তার চেয়েও বেশি বয়স্ক প্রথমজাত সমস্ত পুরুষকে গণনা কর ও তাদের নামের সংখ্যা গ্রহণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মোশিকে বললেন, “এক মাস বা তারও বেশি বয়সি ইস্রায়েলী সমস্ত প্রথমজাত সন্তানকে গণনা করে তাদের নামের একটি তালিকা তৈরি করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানগণের মধ্যে এক মাস ও ততোধিক বয়স্ক প্রথমজাত সমস্ত পুরুষকে গণনা কর, ও তাহাদের নামের সংখ্যা গ্রহণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানগণের মধ্যে এক মাস ও ততোধিক বয়স্ক প্রথমজাত সমস্ত পুরুষকে গণনা কর, ও তাহাদের নামের সংখ্যা গ্রহণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েলীয়দের মধ্যে প্রথমে জন্মেছে এমন সব এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের সংখ্যা গণনা করে তাদের নামের একটি তালিকা তৈরী কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মাবুদ মূসাকে বললেন, “তুমি বনি-ইসরাইলদের মধ্যে প্রথমে জন্মেছে এমন সব এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের সংখ্যা গণনা করে তাদের নামের একটি তালিকা তৈরী কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি ইসরায়েলীদের বল, এক মাস ও তার চেয়ে বেশি বয়সের প্রথম গর্ভের পুত্র সন্তানদের গণনা কর এবং তাদের নাম তালিকাভুক্ত কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মোশিকে বললেন, “ইস্রায়েলের সকল প্রথমজাত পুরুষ এবং ছেলের সংখ্যা গণনা করে যাদের বয়স কমপক্ষে এক মাস, তাদের নাম তালিকাভুক্ত করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের মধ্যে একমাস ও তার থেকে বেশি বয়সী প্রথমজাত সমস্ত পুরুষকে গণনা কর ও তাদের নামের সংখ্যা গ্রহণ কর।