Numbers 3:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদ, আমারই অধিকারার্থে তুমি বনি-ইসরাইলদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে এবং বনি-ইসরাইলদের সমস্ত প্রথমজাত পশুর পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলী সমস্ত জ্যেষ্ঠ সন্তানের পরিবর্তে লেবীয়দের এবং সেই সঙ্গে তাদের গৃহপালিত পশুসকলের পরিবর্তে লেবীয়দের গৃহপালিত পশুসকল, আমার জন্য অধিকার করো। আমিই সদাপ্রভু।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভু, আমারই অধিকারার্থে তুমি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত প্রথমজাতের পরিবর্ত্তে লেবীয়দিগকে, এবং ইস্রায়েল-সন্তানগণের সমস্ত প্রথমজাত পশুর পরিবর্ত্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভু, আমারই অধিকারার্থে তুমি ইস্রায়েল সন্তানগণের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দিগকে, এবং ইস্রায়েল-সন্তানদের সমস্ত প্রথমজাত পশুর পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের সমস্ত প্রথম পুরুষ সন্তানদের জায়গায় লেবীয়দের এবং ইস্রায়েলীয়দের পশুর প্রথম বাচ্চার জায়গায় লেবীয়দের পশুর প্রথম বাচ্চা আমার বলে ধরে নেবে। আমি সদাপ্রভু।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের সমস্ত প্রথম পুরুষ সন্তানদের জায়গায় লেবীয়দের এবং বনি-ইসরাইলদের পশুর প্রথম বাচ্চার জায়গায় লেবীয়দের পশুর প্রথম বাচ্চা আমার বলে ধরে নেবে। আমি মাবুদ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বর, আমার অধিকারভুক্ত ইসরায়েলীদের প্রথম গর্ভের সন্তানদের পরিবর্তে তুমি লেবীয়দের এবং ইসরায়েলীদের সমস্ত প্রথম গর্ভের পশুর পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভু, আমার জন্য ইস্রায়েলের সকল প্রথমজাত ব্যক্তির পরিবর্তে লেবীয়দের গ্রহণ কর এবং ইস্রায়েল সন্তানদের প্রথমজাত পশুদের পরিবর্তে লেবীয়দের পশুদের গ্রহণ করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভু, আমারই অধিকারে তুমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে এবং ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাত পশুর পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর।”