Numbers 3:43 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মধ্যে এক মাস ও তার চেয়েও বেশি বয়স্ক সমস্ত প্রথমজাত পুরুষের নাম তালিকাভুক্ত করা হল যাদের সংখ্যা বাইশ হাজার দুই শত তেয়াত্তর জন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক মাস ও তারও বেশি বয়সি, নাম তালিকাভুক্ত প্রথমজাত সন্তানের সংখ্যা ছিল 22,273।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের এক মাস ও ততোধিক বয়স্ক সমস্ত প্রথমজাত পুরুষ নামসংখ্যানুসারে বাইশ সহস্র দুই শত তেয়াত্তর জন গণিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের এক মাস ও ততোধিক বয়স্ক সমস্ত প্রথমজাত পুরুষ নাম-সংখ্যানুসারে বাইশ সহস্র দুই শত তিয়াত্তর জন গণিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথমে জন্মেছে এমন সব এক মাস ও তার বেশী বয়সের পুরুষদের নাম লিখবার পর দেখা গেল যে, তাদের মোট সংখ্যা বাইশ হাজার দু’শো তিয়াত্তর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথমে জন্মেছে এমন সব এক মাস ও তার বেশী বয়সের পুরুষদের নাম লিখবার পর দেখা গেল যে, তাদের মোট সংখ্যা বাইশ হাজার দু’শো তিয়াত্তর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক মাস ও চার চেয়ে বেশি বয়সের প্রথম গর্ভের পুত্র সন্তানদের নামসহ সংখ্যা সর্বমোট বাইশ হাজার দুশো ছিয়াত্তর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে এক মাস অথবা তার বেশী বয়সের সকল প্রথমজাত পুরুষ এবং ছেলের নাম তালিকাভুক্ত করল| সেই তালিকায় 22,273 জনের নাম ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত প্রথমজাত পুরুষ নাম সংখ্যা অনুসারে বাইশ হাজার দুশো তিয়াত্তর জন হল।