Numbers 3:46 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদ; আর বনি-ইসরাইলদের প্রথমজাতদের মধ্যে লেবীয়দের সংখ্যার অতিরিক্ত যে দুই শত তিয়াত্তরজন মুক্তিযোগ্য লোক,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয়দের সংখ্যা থেকে অতিরিক্ত 273 জন ইস্রায়েলী প্রথমজাত সন্তানের মুক্তির উদ্দেশে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-সন্তানগণের প্রথমজাতদের মধ্যে লেবীয়দের সংখ্যাতিরিক্ত যে দুই শত তেয়াত্তর জন মোক্তব্য লোক,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-সন্তানগণের প্রথমজাতদের মধ্যে লেবীয়দের সংখ্যাতিরিক্ত যে দুই শত তিয়াত্তর জন মুক্তিযোগ্য লোক,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবীয়দের মোট সংখ্যার চেয়ে ইস্রায়েলীয়দের প্রথম পুরুষ সন্তানদের সংখ্যা দু’শো তিয়াত্তর জন বেশী বলে তাদের প্রত্যেককে ছাড়িয়ে নেবার জন্য তুমি জন প্রতি দশ গ্রাম ওজনের ধর্মীয় শেখেলের পাঁচ শেখেল করে রূপা আদায় করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবীয়দের মোট সংখ্যার চেয়ে বনি-ইসরাইলদের প্রথম পুরুষ সন্তানদের সংখ্যা দু’শো তিয়াত্তর জন বেশী বলে তাদের প্রত্যেককে ছাড়িয়ে নেবার জন্য তুমি জনপ্রতি দশ গ্রাম ওজনের ধর্মীয় শেখেলের পাঁচ শেখেল করে রূপা আদায় করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের প্রথম গর্ভের সন্তানদের মধ্যে লেবীয়দের সংখ্যার চেয়ে অতিরিক্ত যে দুশো তিয়াত্তর জন থাকবে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে 22,000 জন লেবীয় আছে কিন্তু অন্যান্য পরিবারের জ্যেষ্ঠ সন্তানদের সংখ্যা 22,273 জন অর্থাৎ‌ লেবীয়দের থেকে ইস্রায়েলের আর অন্য পরিবারগুলিতে মোট 273 জন জ্যেষ্ঠ সন্তান বেশী আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল সন্তানদের মধ্যে লেবীয়দের সংখ্যার যে অতিরিক্ত দুইশো তিয়াত্তর জন প্রথমজাত লোক,