Numbers 3:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শরীয়ত-তাঁবুর সেবাকর্ম করার জন্য জমায়েত-তাঁবুর সম্মুখে তার ও সমস্ত মণ্ডলীর প্রতি তাদের কর্তব্য পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সমাগম তাঁবুতে, উপাসনা-তাঁবু সংক্রান্ত কাজ দ্বারা তার এবং সমস্ত সম্প্রদায়ের জন্য নিরূপিত কর্তব্য করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আবাসের সেবাকর্ম্ম করিবার জন্য সমাগম-তাম্বুর সম্মুখে তাহার ও সমস্ত মণ্ডলীর রক্ষণীয় রক্ষা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আবাসের সেবাকর্ম করিবার জন্য সমাগম-তাম্বুর সম্মুখে তাহার ও সমস্ত মণ্ডলীর রক্ষণীয় রক্ষা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সমস্ত ইস্রায়েলীয়দের হয়ে মিলন-তাম্বুতে হারোণের অধীনে আবাস-তাম্বুর কাজ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সমস্ত বনি-ইসরাইলদের হয়ে মিলন-তাম্বুতে হারুনের অধীনে আবাস-তাম্বুর কাজ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ এবং সমগ্র জনমণ্ডলীর পক্ষে তারা সম্মিলন শিবিরের পরিচর্যার কাজে নিযুক্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমাগম তাঁবুতে যখন হারোণ ঈশ্বরের সেবা করবে সেই সময় এই লেবীয়রা তাকে সাহায্য করবে| পবিত্র তাঁবুতে উপাসনা করতে আসা ইস্রায়েলীয়দের এই লেবীয়রা সাহায্য করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সমাগম তাঁবুর সামনে হারোণের ও সমস্ত মণ্ডলীর হয়ে কাজ করবে। তারা সমাগম তাঁবুর দেখাশোনা করবে।