Numbers 3:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শরীয়ত-তাঁবুর সেবাকর্ম করার জন্য জমায়েত-তাঁবুর সমস্ত দ্রব্য ও বনি-ইসরাইলদের প্রতি তাদের কর্তব্য পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সমাগম তাঁবুর সমস্ত আসবাবপত্রের তত্ত্বাবধান করবে ও উপাসনা সম্পর্কিত কাজের মাধ্যমে ইস্রায়েলীদের বাধ্যবাধকতা সম্পূর্ণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আবাসের সেবাকর্ম্ম করিবার জন্য সমাগম-তাম্বুর সমস্ত দ্রব্য ও ইস্রায়েল-সন্তানগণের রক্ষণীয় রক্ষা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আবাসের সেবাকর্ম করিবার জন্য সমাগম-তাম্বুর সমস্ত দ্রব্য ও ইস্রায়েল সন্তানগণের রক্ষণীয় রক্ষা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারাই মিলন-তাম্বুর সাজ-সরঞ্জামের দেখাশোনা এবং আবাস-তাম্বুর কাজ করে ইস্রায়েলীয়দের দায়িত্ব ও কর্তব্য পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারাই মিলন-তাম্বুর সাজ-সরঞ্জামের দেখাশোনা এবং আবাস-তাম্বুর কাজ করে বনি-ইসরাইলদের দায়িত্ব ও কর্তব্য পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্মিলন শিবিরের সমস্ত জিনিসপত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের উপর ন্যস্ত হবে, এবং সম্মিলন শিবিরে ইসরায়েলীদের করণীয় যাবতীয় কাজ সেবকরূপে তারাই করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা সমাগম তাঁবুর প্রত্যেকটি জিনিস রক্ষা করবে, এটাই তাদের কর্তব্য| এই সকল দ্রব্যসামগ্রীর রক্ষার মধ্যে দিয়েই লেবীয়রা ইস্রায়েলীয়দের সাহায্য করবে| পবিত্র তাঁবুতে এটাই হবে তাদের উপাসনার পদ্ধতি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সমাগম তাঁবুর সব জিনিস পত্রের দেখাশোনা করবে এবং সমাগম তাঁবুর সমস্ত দ্রব্য বহনের কাজে ইস্রায়েল সন্তানদের সাহায্য করবে।