Numbers 30:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে যদি স্বামীর বাড়িতে থাকবার সময়ে মানত করে থাকে, কিংবা কসম দ্বারা নিজেকে ব্রতবন্ধনে আবদ্ধ করে থাকে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদি কোনো স্ত্রীলোক, তার স্বামীর সঙ্গে বসবাস করার সময়, কোনো মানত স্থির করে বা শপথপূর্বক কোনো অঙ্গীকারে আবদ্ধ হয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে যদি স্বামীর গৃহে থাকিবার সময়ে মানত করিয়া থাকে, কিম্বা দিব্য দ্বারা আপন প্রাণকে ব্রতবন্ধনে বদ্ধ করিয়া থাকে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে যদি স্বামীর গৃহে থাকিবার সময়ে মানত করিয়া থাকে, কিম্বা দিব্য দ্বারা আপন প্রাণকে ব্রতবন্ধনে বদ্ধ করিয়া থাকে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“স্বামীর সংগে বাস করছে এমন কোন স্ত্রীলোক যদি কোন মানত করে বা শপথ করে কোন প্রতিজ্ঞার দ্বারা নিজেকে বাঁধে আর তার স্বামী সেই কথা শুনেও তাকে কিছু না বলে বা বারণও না করে, তবে তার সব মানত বা যে সব প্রতিজ্ঞার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“স্বামীর সংগে বাস করছে এমন কোন স্ত্রীলোক যদি কোন মানত করে বা কসম খেয়ে কোন ওয়াদার দ্বারা নিজেকে বাঁধে আর তার স্বামী সেই কথা শুনেও তাকে কিছু না বলে বা নিষেধও না করে, তবে তার সব মানত বা যে সব ওয়াদার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পতিগৃহে থাকাকালে যদি কোন নারী মানত করে কিংবা কোন শপথে নিজেকে আবদ্ধ করে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“একজন বিবাহিতা স্ত্রীলোক প্রভুকে কিছু দেওয়ার জন্য কোনো বিশেষ প্রতিজ্ঞা করে থাকতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে যদি স্বামীর বাড়ি থাকার দিনের মানত করে থাকে, কিংবা শপথের মাধ্যমে নিজের প্রাণকে ব্রতে বেঁধে থাকে