Numbers 30:11 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তার স্বামী তা শুনে তাকে নিষেধ না করে নীরব হয়ে থাকে, তবে তার সমস্ত মানত স্থির থাকবে এবং সে যা দ্বারা নিজেকে আবদ্ধ করেছে, সেসব ব্রতবন্ধন স্থির থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার স্বামী সেকথা শুনেও যদি তাকে কিছু না বলে এবং তাকে নিষেধ না করে, তাহলে তার সমস্ত মানত এবং অঙ্গীকার, যার দ্বারা সে নিজেকে আবদ্ধ করেছে, স্থির থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহার স্বামী তাহা শুনিয়া তাহাকে নিষেধ না করিয়া নীরব হইয়া থাকে, তবে তাহার সমস্ত মানত স্থির থাকিবে; এবং সে যদ্দ্বারা আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই সমস্ত ব্রতবন্ধন স্থির থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহার স্বামী তাহা শুনিয়া তাহাকে নিষেধ না করিয়া নীরব হইয়া থাকে, তবে তাহার সমস্ত মানত স্থির থাকিবে, এবং সে যদ্দ্বারা আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই সমস্ত ব্রতবন্ধন স্থির থাকিবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তার স্বামী যদি সেকথা শুনে তাকে নিষেধ না করে নীরব হয়ে থাকে তাহলে তার মানত এবং যে শপথে সে নিজেকে আবদ্ধ করেছে তা স্থির থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তার স্বামী তার প্রতিজ্ঞার কথা জানতে পারে এবং তাকে তার প্রতিজ্ঞা পালন করতে দিতে সম্মত হয়, তাহলে সে তার প্রতিজ্ঞানুসারে সমস্ত কাজ অবশ্যই যথাযথভাবে পালন করবে| সে যা প্রতিজ্ঞা করেছিল সেই অনুসারে সমস্ত কিছু সে অবশ্যই দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তার স্বামী তা শুনে তাকে বারণ না করে চুপ হয়ে থাকে, তবে তার সমস্ত মানত স্থির থাকবে এবং সে যা দিয়ে তার প্রাণকে বেঁধেছে, সেই সমস্ত ব্রত স্থির থাকবে।