Numbers 30:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্ত্রীর প্রত্যেক মানত ও অন্তর ভেঙ্গেচুরে করা ওয়াদাযুক্ত প্রত্যেক কসম তার স্বামী মেনে নিতেও পারে, নাও পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার প্রত্যেক মানত ও অঙ্গীকারকে দুঃখ দেবার প্রতিজ্ঞাযুক্ত প্রত্যেক মানত তার স্বামী স্থির করতেও পারে বা ব্যর্থ করতেও পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্ত্রীর প্রত্যেক মানত ও প্রাণকে দুঃখ দিবার প্রতিজ্ঞাযুক্ত প্রত্যেক দিব্য তাহার স্বামী স্থির করিতেও পারে, তাহার স্বামী ব্যর্থ করিতেও পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্ত্রীর প্রত্যেক মানত ও প্রাণকে দুঃখ দিবার প্রতিজ্ঞাযুক্ত প্রত্যেক দিব্য তাহার স্বামী স্থির করিতেও পারে, তাহার স্বামী ব্যর্থ করিতেও পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রী যে মানত করবে কিম্বা শপথ করে কোন কিছু ত্যাগ করবার প্রতিজ্ঞা করবে তা মেনে নেওয়া বা নাকচ করে দেবার অধিকার স্বামীর থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রী যে মানত করবে কিংবা কসম খেয়ে কোন কিছু ত্যাগ করবার ওয়াদা করবে তা মেনে নেওয়া বা নাকচ করে দেবার অধিকার স্বামীর থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্ত্রীর যে কোন মানত বা কৃচ্ছ্রসাধনের শপথ অনুমোদন বা বাতিল করার অধিকার তার স্বামীর আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন বিবাহিতা স্ত্রীলোক প্রভুকে কোনো কিছু দেওয়ার জন্য প্রতিজ্ঞা করে থাকতে পারে অথবা কোনো বিষয়ে নিজেকে বঞ্চিত করার জন্য প্রতিজ্ঞা করে থাকতে পারে অথবা সে ঈশ্বরের কাছে অন্য কোনো বিশেষ প্রতিজ্ঞা করতে পারে| তার স্বামী তার প্রতিজ্ঞাগুলোর মধ্যে যে কোনো একটির ক্ষেত্রে বাধা দিতে পারে অথবা ঐ প্রতিজ্ঞাগুলোর মধ্যে যে কোনো একটিকে পালন করতে দিতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্ত্রীর প্রত্যেক মানত ও প্রাণকে দুঃখ দেবার প্রতিজ্ঞাযুক্ত প্রত্যেক শপথ তার স্বামী স্থির করতেও পারে, তার স্বামী ব্যর্থ করতেও পারে।