Numbers 30:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার স্বামী যদি অনেক দিন পর্যন্ত তার প্রতি সর্বতোভাবে নীরব থাকে, তবে সে তার সমস্ত মানত কিংবা সমস্ত ব্রতবন্ধন অনুমোদন করে; যেদিন তা শুনেছে সেদিন নীরব থাকাতেই সে তা অনুমোদন করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দিন-প্রতিদিন, এই সম্পর্কে যদি তার স্বামী তাকে কিছু না বলে, তাহলে তার সমস্ত মানত ও অঙ্গীকার, যার দ্বারা সে আবদ্ধ হয়, সে তার অনুমোদন করে। সমস্ত বিষয় শোনার পরও তাকে কিছু না বলার পরিণতিস্বরূপ সে সেই সমস্তের অনুমোদন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার স্বামী যদি অনেক দিন পর্য্যন্ত তাহার প্রতি সর্ব্বতোভাবে নীরব থাকে, তবে সে তাহার সমস্ত মানত কিম্বা সমস্ত ব্রতবন্ধন স্থির করে; শ্রবণদিনে নীরব থাকাতেই সে তাহা স্থির করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার স্বামী যদি অনেক দিন পর্যন্ত তাহার প্রতি সর্বতোভাবে নীরব থাকে, তবে সে তাহার সমস্ত মানত কিম্বা সমস্ত ব্রতবন্ধন স্থির করে; শ্রবণদিনে নীরব থাকাতেই সে তাহা স্থির করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি তার স্বামী দিনের পর দিন সেই বিষয়ে কিছু না বলে চুপ করে থাকে তবে তাতে তার স্ত্রীর মানত বা প্রতিজ্ঞার বাঁধন পাকা হয়ে যায়। সব কথা শুনবার সংগে সংগে তার এই যে চুপ করে থাকা তা তার স্ত্রীর মানত বা প্রতিজ্ঞাকে পাকা করে দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি তার স্বামী দিনের পর দিন সেই বিষয়ে কিছু না বলে চুপ করে থাকে তবে তাতে তার স্ত্রীর মানত বা ওয়াদার বাঁধন পাকা হয়ে যায়। সব কথা শুনবার সংগে সংগে তার এই যে চুপ করে থাকা তা তার স্ত্রীর মানত বা ওয়াদাকে পাকা করে দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার স্বামী যদি এই বিষয়ে বহুদিন নীরব থাকে তাহলে তার মানত এবং প্রতিজ্ঞা বহাল থাকবে কারণ তার স্বামী সেকথা যেদিন শুনেছে সেদিন নীরব থেকেই এ বিষয়ে তার অনুমোদন জানিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বামী যদি প্রতিজ্ঞাগুলোর সম্পর্কে জানতে পেরে সেগুলোর পালনে বাধা না দেয়, তাহলে সেই স্ত্রী অবশ্যই প্রতিজ্ঞানুসারে প্রত্যেকটি জিনিস সঠিকভাবে পালন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার স্বামী যদি অনেক দিন পর্যন্ত তার প্রতি সব দিন চুপ থাকে, তবে সে তার সমস্ত মানত কিংবা সমস্ত ব্রত স্থির করে; শোনার দিনের চুপ থাকাতেই সে তা স্থির করেছে।